১ জুন ২০২৪, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাইকেল চালিয়ে হজ করতে মদিনায় দুই ভাই

যুক্তরাজ্যের স্কটল্যান্ড থেকে সাইকেল চালিয়ে পবিত্র হজ পালন করতে দুই ভাই সৌদি আরবে পৌঁছেছেন। সম্প্রতি তারা সৌদি আরবের মদিনা নগরীতে পৌঁছলে তাঁদের ফুল, খেজুর ও কফি উপহার দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

গত ১ এপ্রিল আবদুর রহমান (৩৪) ও রেহান আলী (২৯) নামের দুই ভাই ওই অঙ্গরাজ্যের মিডলোথিয়ান বনিরিগ শহর থেকে যাত্রা শুরু করেন। এক মাসের বেশি সময়ের এ যাত্রাপথে তারা ৩৬৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেদারল্যান্ডস, জার্মানি, বুলগেরিয়া, তুর্কি, লেবাননসহ ১৩টি দেশ অতিক্রম করেন।

দীর্ঘ এ যাত্রাপথে তারা গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আক্রান্তদের জন্য অর্থ সংগ্রহ করেন।
মূলত, তারা ২০১৯ সালে লন্ডন থেকে হজ করতে যাওয়া একটি সাইকেল অভিযাত্রীদল থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। এ প্রসঙ্গে আবদুর রহমান বলেন, ‘ওই ঘটনার পর আমি ভাবছিলাম, তারা কী সুন্দরভাবে হজ করতে যাচ্ছেন। তখন মনে হয়, আমারও এমন কাজ করার সামর্থ্য রয়েছে।
এরপর আমি হজযাত্রার পরিকল্পনা শুরু করি। পরিকল্পনা ও প্রস্তুতির সময় আমরা প্রতিদিন গাজায় ফিলিস্তিনিদের আক্রান্ত হওয়ার খবর পেতে থাকি। তখন আমরা ওয়ার্ল্ড কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে গাজাবাসীর জন্য অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নিই।’

রেহান বলেন, ‘২০২২ সালের নভেম্বরে আমরা মক্কা ভ্রমণ করেছি।

তখন থেকে আমি ও আমার ভাই পুনরায় মক্কায় গিয়ে হজ করতে চাচ্ছিলাম। গত বছর আমরা সিদ্ধান্ত নিই, ২০২৪ সালে আমরা হজ ভ্রমণ সম্পন্ন করব। এমন দুর্দান্ত ভ্রমণকে আমরা ফিলিস্তিনের গাজাবাসীর জন্য অর্থ সংগ্রহের সুযোগ হিসেবে গ্রহণ করি।’ সূত্র : সিয়াসাত ডেইলি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০