বাংলা সংবাদ ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সহায়তা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে এক কোটিরও বেশি শরণার্থী

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক প্রতিবেদনে জানিয়েছে, মারাত্মক অর্থ সংকটে বিশ্বব্যাপী ১ কোটি ১০ লাখেরও বেশি শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষ মানবিক সহায়তা হারানোর ঝুঁকিতে পড়েছে। শুক্রবার (১৮ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, চলতি বছরের জন্য নির্ধারিত ১০.৬ বিলিয়ন ডলারের বাজেটের মাত্র ২৩ শতাংশ অর্থ এখন পর্যন্ত সংগৃহীত হয়েছে। বছরের শেষে এই বাজেট দাঁড়াতে পারে সর্বোচ্চ ৩.৫ বিলিয়ন ডলারে—যা ১২২ মিলিয়ন মানুষের চাহিদা মেটাতে অনেক কম।

 

ইউএনএইচসিআর-এর বহিঃসম্পর্ক বিষয়ক পরিচালক ডোমিনিক হাইড বলেন, “আমাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রায় ১ কোটি ১৬ লাখ শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষ ইউএনএইচসিআর-এর সহায়তা থেকে বঞ্চিত হতে পারে।” যেসব দেশ তাদের অনুদান কমিয়েছে তাদের নাম প্রতিবেদনে না থাকলেও জানা গেছে, যুক্তরাষ্ট্রের অনুদান কমে যাওয়ায় এই সংকট আরও প্রকট হয়েছে। গত বছর ইউএনএইচসিআর-এর মোট অনুদানের ৪০ শতাংশই যুক্তরাষ্ট্র থেকে এসেছিল, যার পরিমাণ ছিল ২ বিলিয়ন ডলারের বেশি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ইউএনএআইডি ও বৈশ্বিক সহায়তা কর্মসূচিতে ব্যয় হ্রাসের নীতি অনুসরণ করছে।

 

ইউএনএইচসিআর জানায়, বর্তমানে প্রায় ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা কর্মসূচি বন্ধ বা স্থগিত করতে হয়েছে। এর মধ্যে আর্থিক সহায়তা ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ ৬০ শতাংশ কমিয়ে আনা হয়েছে, যার প্রভাব পড়ছে সুদান, মিয়ানমার ও আফগানিস্তানের মতো দেশগুলোতে। প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসা, শিক্ষা, আশ্রয়, পুষ্টি এবং সুরক্ষা—এই মৌলিক খাতগুলোতে ব্যাপক কাটছাঁট করা হয়েছে। বাংলাদেশের কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের ক্ষেত্রেও এই সংকট প্রকট আকার ধারণ করেছে। প্রায় ২ লাখ ৩০ হাজার শিশুর শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। বিশেষভাবে নারী ও কিশোরীরা এই সংকটের সবচেয়ে বেশি শিকার। ইউএনএইচসিআর-এর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মসূচির ২৫ শতাংশ বাজেট কাটা হয়েছে। আফগানিস্তানের নারীরা এই সংকটে সবচেয়ে বেশি ভুক্তভোগী বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

 

হাইড আরও বলেন, “আত্মরক্ষা, মানসিক স্বাস্থ্য সহায়তা, নারীর ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধের জন্য যে কার্যক্রমগুলো চালু ছিল—তা ৫০ শতাংশের বেশি হ্রাস করা হয়েছে।” বিশ্বব্যাপী সংস্থাটি এখন ৩ হাজার ৫০০ কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে, যা সদর দফতর জেনেভা ও আঞ্চলিক অফিসগুলোতে প্রভাব ফেলছে। এই প্রতিবেদন এমন এক সময়ে এসেছে যখন সম্প্রতি জাতিসংঘের ২০২৫ গ্লোবাল এইডস আপডেট সতর্ক করে বলেছে—বৈশ্বিক সহায়তার অর্থ হ্রাসের ফলে এইচআইভি/এইডস এর ক্ষেত্রে দশকের অর্জনগুলো হারিয়ে যেতে পারে। নতুন অর্থ না এলে ২০২৯ সালের মধ্যে ৬ মিলিয়ন নতুন সংক্রমণ এবং ৪ মিলিয়ন অতিরিক্ত এইডসজনিত মৃত্যু ঘটতে পারে।

 

সূত্র: আল জাজিরার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০