১ অক্টোবর ২০২৩, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সবজি চাষে সফল ওয়ারেনের শৌখিন চাষি সিরাজ আহমদ

প্রবাসে বাংলাদেশি অভিবাসী অনেকে দেশিয় সবজি চাষ করে বেশ সুনাম কুড়িয়েছেন। সেই ধারাবাহিকতায় মিশিগানের কৃষি উপযোগী মাটিতে সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ওয়ারেনের বাসিন্দা সিরাজ আহমদ। বর্তমানে তাঁর তৈরি বাগানে অর্ধশতাধিক সবজির ফলন রয়েছে।

মায়ের আবদারে কৃষিজ কাজ করতে গিয়ে মায়া জন্মে যায়, এরই সূত্রে ২০১৩ সাল থেকে মিশিগানের ওয়ারেনে শুরু করেন সবজি চাষ। শখ করে শুরু করলেও এখন মিশিগানে তিনি কৃষি উদ্যোক্তা হিসেবে বেশ সুপরিচিতি। তাঁর বাগানের সবজি অনেকেই ব্যক্তিগতভাবে অর্ডার করে নিচ্ছেন। বাঙালি রেস্টুরেন্ট কিংবা বাসা-বাড়িতে তিনি চাহিদা মতো সবজি সরবরাহ করছেন। সিরাজ আহমদের শাক-সবজি ক্রয়ে বাঙালিদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। শখ নিয়ে শুরু হওয়া বাগান এখন অনেকটা বাণিজ্যিকভাবে সফলতায় রূপ নিয়েছে। নিজের পরিশ্রমকে তিনি সুস্থ্য থাকার উপলক্ষ্য হিসেবে দেখেন। কঠোর পরিশ্রম আর ধৈর্য্য নিয়ে অবশেষে সফল হয়েছেন সিরাজ আহমদ। বাংলাদেশের শাইখ সিরাজের টিভি প্রোগ্রাম তাঁকে কৃষিকাজে অনুপ্রেরণা যোগায়। তিনিও কৃষির প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে চান সকলের মাঝে। আগ্রহী যে কাউকে তিনি শিখিয়ে দিতে চান কৃষিকাজের কলাকৌশল। বাঙালির কমিউনিটির অনেকেই নিয়মিত সবজি সংগ্রহ করেন তার বাগান থেকে। তিনিও নামমাত্র মূল্যে সবজি সরবরাহ করে বেশ আত্মতৃপ্তি অনুভব করেন।

শৌখিন সবজি চাষি সিরাজ আহমদ বলেন, সুস্থ জীবনযাপনে নিরাপদ ও বিষমুক্ত সবজি বিরাট ভূমিকা রাখে। সেই লক্ষে নিজের ও কমিউনিটির মানুষের কথা চিন্তা করে একটু বড় পরিসরে সবজি চাষ করেছি। তিনি বলেন, আমার বাগানে সিম, বরবটি, লাউ, ঝিঙা, চাল কুমড়া, করলা, কচু, কাঁকরোলসহ মোট ৫০টিরও বেশি শাক-সবজির ফলন রয়েছে। প্রতিটি সবজির ফলন বেশ ভালো হয়েছে। বাগানে চাষ করা কাঁচা মরিচ ও নাগা মরিচের রয়েছে ব্যাপক চাহিদা।

সিরাজ বলেন, আমার চাষ করা সবজি দিয়ে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির একটি বড় অংশের চাহিদাও পূরণ করে থাকি। সবজি বিক্রির টাকা হতে নিজের হাত খরচ চালানোর পর দেশের অসহায় মানুষের সাহায্যার্থে ব্যয় করি।

দেশিয় সবজির ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে আগামীতে সবজি চাষে বিনিয়োগকারী কাউকে পেলে বড় পরিসরে সবজি বাগান করার পরিকল্পনা রয়েছে সফল চাষি সিরাজ আহমদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

১০

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

১১

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

১২

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

১৩

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১৪

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১৫

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

১৬

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১৭

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১৮

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১৯

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

২০