বাংলা সংবাদ ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেক্‌সপিয়ারের বই পাঠাগারে ফিরলো ১০১ বছর পর

প্রয়াত দাদির রেখে যাওয়া পুরোনো জিনিসপত্র ঘাঁটছিলেন যুক্তরাষ্ট্রের নিউজার্সির বাসিন্দা সিনথিয়া ডেলে। ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেখতে পান, পড়ে আছে উইলিয়াম শেক্‌সপিয়ারের লেখা বই লাইফ অব কিং হেনরি দ্য ফিফথ-এর একটি কপি। বইটি হাতে নিয়ে উল্টেপাল্টে দেখতে গিয়ে সিনথিয়া আবিষ্কার করেন, সেটি নিউজার্সির প্যাটারসন পাবলিক লাইব্রেরি (গ্রন্থাগার) থেকে নেওয়া। গ্রন্থাগার থেকে বইটি পড়তে এনেছিলেন তাঁর দাদি আরলেন ডেলে। অবাক করা বিষয় হলো, বইটি আনা হয়েছে সেই ১৯২৩ সালে। ঠিক ১০১ বছর আগে! তবে কি সিনথিয়ার দাদি আরলেন বইটি পড়ে শেষ করতে পারেননি, নাকি গ্রন্থাগারে বইটি ফিরিয়ে দিতে ভুলে গিয়েছিলেন। এমনও হতে পারে, ইচ্ছা করেই আর বইটি ফিরিয়ে দেননি।

 

দাদির নিয়ে আসা বইটি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন সিনথিয়া। যোগাযোগ করেন প্যাটারসন পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষের সঙ্গে। গ্রন্থাগারের পরিচালক কোরি ফ্লেমিং টিএপিন্টো প্যাটারসনকে বলেন, ‘গ্রন্থাগার থেকে নেওয়া কিছু ফিরিয়ে দেওয়ার সময় পেরিয়ে যেতে পারে। কিন্তু কখনো সেটা ফিরিয়ে দেওয়ার সময় শেষ হয়ে যায় না।’ যদিও এবারের বইটি ফেরত আসার সময় ফ্লেমিংও খানিকটা অবাক হয়েছেন। ফ্লেমিং বলেছেন, তিনি নিজে এই প্রথম এমন কোনো ঘটনার সাক্ষী হয়েছেন। ২০ বছরের বেশি সময় পর গ্রন্থাগারে কিছু ফেরত আসছে, এমন কিছু তিনি আগে দেখেননি।

 

গ্রন্থাগার কর্তৃপক্ষ জানান, ১৯১০ সালে শেক্‌সপিয়ারের বই লাইফ অব কিং হেনরি দ্য ফিফথ প্রকাশ পায়। এটির অল্প কয়েকটি কপি এখন অবশিষ্ট আছে। পুরোনো জিনিস সংগ্রাহকদের কাছে এটি খুবই মূল্যবান। সাধারণ নিয়মে গ্রন্থাগার থেকে বই নেওয়ার পর সেটি ফেরত দিতে বিলম্ব হলে জরিমানা গুনতে হয়। সেই জরিমানা সর্বোচ্চ বইটির মূল্যের সমান হয়ে থাকে। দাদির নেওয়া বইটি ফেরত দিতে গিয়ে সিনথিয়াকেও কি জরিমানা গুনতে হয়েছে? এই প্রশ্নের উত্তর নিয়ে সংশয়ের কোনো অবকাশই নেই। গ্রন্থাগার কর্তৃপক্ষ সিনথিয়াকে কোনো জরিমানাই করেনি; বরং বিরল বইটি ফেরত আসায় তারা খুবই খুশি। রীতিমতো তারা এ ঘটনা উদ্‌যাপন করছে। সূত্র: প্রথম আলো

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০