বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
৩ ডিসেম্বর ২০২৫, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শুল্ক ও সংঘবদ্ধ অপরাধ নিয়ে ট্রাম্প-লুলার আলোচনা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন। উভয় নেতা বাণিজ্য, অর্থনীতি এবং সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা নিয়ে আলোচনা করেছেন। ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৪০ মিনিট কথা হয়েছে।

 

 

বিবৃতিতে বলা হয়েছে, কফি, গরুর মাংসসহ যুক্তরাষ্ট্রে নিজেদের অন্যান্য পণ্য রপ্তানির ওপর থেকে বাড়তি শুল্ক প্রত্যাহারের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন লুলা। তা ছাড়া আরও যেসব পণ্য থেকে শুল্ক প্রত্যাহার করা হয়নি, তা নিয়েও আলোচনা অব্যাহত রাখতে চায় ব্রাজিল।

পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুলার সঙ্গে ফোনালাপের কথা জানান ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, অন্যান্য বিষয়ের সঙ্গে আমাদের মধ্যে ‘নিষেধাজ্ঞা’ নিয়েও আলোচনা হয়েছে। এখানে ট্রাম্প নিষেধাজ্ঞা বলতে ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ফৌজদারি মামলায় কারাদণ্ড দেওয়া নিয়ে দেশটির বিচারব্যবস্থার ওপর চাপ তৈরিকে বুঝিয়েছেন।

 

 

পরে ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘আশা করি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার সঙ্গে আমার শিগগিরই দেখা হবে। আমাদের নতুন এ অংশীদারত্ব অনেক বেশি ভালো ফল বয়ে আনবে।’গত মাসে কোকোবীজ, ফলমূলসহ ব্রাজিলের কিছু খাদ্যপণ্যের ওপর থেকে ৪০ শতাংশ বাড়তি শুল্ক প্রত্যাহার করেন ট্রাম্প। ট্রাম্পের মিত্র বলসোনারোর বিরুদ্ধে মামলার কারণে গত জুলাইয়ে এ শুল্ক আরোপ করা হয়েছিল।

 

 

এমন এক সময়ে ট্রাম্প ও লুলা ফোনালাপ করলেন, যখন ক্যারিবীয় অঞ্চলে সম্প্রতি ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করেছে ওয়াশিংটন। তা ছাড়া তিন মাস ধরে ভেনেজুয়েলা উপকূলে মাদক পাচারের অভিযোগে দেশটির নৌযানের ওপর ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছেন মার্কিন সেনারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০