জাহিদ আহমেদ
৬ এপ্রিল ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাকিব খানের নতুন সিনেমা “বরবাদ” মুক্তি পাচ্ছে ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও কানাডায়

বাংলাদেশি চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় মেগাস্টার শাকিব খান এবার হাজির হচ্ছেন নতুন অ্যাকশন-থ্রিলার ছবি “BORBAAD” নিয়ে। ছবিটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয় এবং এটি মুক্তি পাচ্ছে ১৮ই এপ্রিল, ২০২৫ যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন প্রেক্ষাগৃহে।

 

“বরবাদ” সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন ইধিকা পাল ও যীশু সেনগুপ্ত। ছবির পোস্টারে দেখা যাচ্ছে শাকিব খানের এক চমকপ্রদ ও রগরগে লুক, যা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে আগেভাগেই। SK Films USA & Canada এবং Galaxy Media যৌথভাবে এই সিনেমার পরিবেশনার দায়িত্বে রয়েছে। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হলেন মোঃ বদরুদ্দোজা সাগর। এছাড়া পুরো আয়োজনের কো–অর্ডিনেটর হিসেবে রয়েছেন ফারজানা।

 

“বরবাদ” মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ৩৫ থেকে ৪০টি প্রেক্ষাগৃহে, যার মধ্যে রয়েছে বাংলা কমিউনিটি অধ্যুষিত এলাকা — নিউ জার্সি, নিউ ইয়র্ক, বোস্টন, ডিসি, সান ফ্রান্সিসকো, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, মিশিগান, বাফেলো, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, অরল্যান্ডো ইত্যাদি শহর। এছাড়া কানাডার তিনটি বৃহত্তম শহর — টরন্টো, মন্ট্রিয়ল ও অটোয়াতে ছবিটি একযোগে মুক্তি পাচ্ছে।

 

এই সিনেমার ইভেন্ট পার্টনার Golden Age Homecare, এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আজকাল (AAJ KAAL)। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার প্রবাসী বাংলা ভাষাভাষীদের জন্য এটি হতে যাচ্ছে এক স্মরণীয় সিনেমা অভিজ্ঞতা। টিকিট সংক্রান্ত ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন: 929-538-7903

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

২

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৩

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

৪

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

৫

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

৬

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

৭

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

৮

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৯

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১০

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১১

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১২

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৩

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১৪

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

১৫

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১৬

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১৭

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১৮

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৯

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

২০