বাংলা সংবাদ ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লিথুয়ানিয়ায় রহস্যজনক ভাবে নিখোঁজ ৪ মার্কিন সেনা

লিথুয়ানিয়ায় চার মার্কিন সেনা নিখোঁজ হয়েছেন। সেনাদের বহন করা সাঁজোয়া যানটি পরে একটি জলাশয়ে নিমজ্জিত অবস্থায় পাওয়া যায়। কিন্তু সেনাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি। নিখোঁজ সৈন্যদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

 

বুধবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, একটি প্রশিক্ষণ মহড়ার সময় নিখোঁজ চার মার্কিন সৈন্য যে হারকিউলিস সাঁজোয়া উদ্ধার যানটি পরিচালনা করছিলেন, সেটি লিথুয়ানিয়ার একটি জলাভূমিতে পাওয়া গেছে। তবে পোল্যান্ডের ওয়ারশতে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের এক সংবাদ সম্মেলনে করা মন্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি বলেন, একটি দুর্ঘটনায় চার সেনা নিহত হয়েছেন। এটি এখনও প্রাথমিক খবর, তাই আমরা বিস্তারিত জানি না। এটি সত্যিই ভয়াবহ খবর এবং আমাদের সমবেদনা পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে রয়েছে।

 

পরে রুটের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট বলেন, চারজনের খোঁজ চলছে এবং বিভ্রান্তির জন্য তিনি ক্ষমা চেয়েছেন। এখনও অনুসন্ধান চলছে। হার্ট বলেন, আজ মহাসচিবের এই বিষয়ে দেওয়া মন্তব্য সম্পর্কে যেকোনো বিভ্রান্তির জন্য আমরা দুঃখিত। তিনি নতুন সংবাদ প্রতিবেদনের কথা উল্লেখ করছিলেন এবং নিখোঁজদের ভাগ্য নিশ্চিত করেননি, যা এখনও অজানা।

 

লিথুয়ানিয়ার সেনাবাহিনী আরও জানিয়েছে, মঙ্গলবার বিকেলে নিখোঁজ হওয়া চার মার্কিন সৈন্য এবং একটি ট্র্যাক করা গাড়ির সন্ধানে তল্লাশি চলছে। সামরিক বাহিনী পরে এক্স-এ লিখেছে, তারা মার্কিন সেনাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পারেনি। সাঁড়াশি উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতি অনুসারে, বেলারুশ সীমান্তের কাছে পূর্ব লিথুয়ানিয়ার পাব্রেডের কাছে সৈন্যরা প্রশিক্ষণ নিচ্ছিলেন। ঘটনার সময় তৃতীয় পদাতিক ডিভিশনের প্রথম ব্রিগেডের সৈন্যরা পূর্ব কৌশলগত প্রশিক্ষণ নিচ্ছিলেন। হঠাৎ চার সেনাকে বহন করা একটি সাঁজোয়া যান হাওয়া হয়ে যায়।

 

সুত্র : আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০