১৩ জুলাই ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লন্ডনে সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ সময় বিমানটি আগুনে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানায় বিবিসি

 

 

 

রোববার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকাল ৪টার আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি বিমানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জরুরি সেবা সংস্থাগুলো। ব্রিটিশ পত্রিকাগুলোর ওয়েবসাইটে দেখা গেছে, লন্ডনের প্রায় ৩৫ মাইল পূর্বের সাউথেন্ড বিমানবন্দরের আকাশে আগুন কুন্ডলী পাকিয়ে উঠছে। পূর্ব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স ইউনিট, একটি র‌্যাপিড রেসপন্স গাড়ি, একটি বিপজ্জনক এলাকা সাড়া ইউনিট এবং একজন ঊর্ধ্বতন প্যারামেডিক উপস্থিত ছিলেন।

 

 

 

এসেক্স পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে অন্যান্য জরুরি পরিষেবা ও বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে কাজ করছে এবং এই কাজ আরও কয়েক ঘণ্টা চলবে। এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, বিকাল ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। সাউথেন্ড থেকে দুটি, রেলি ওয়েইর থেকে একটি এবং বাসিলডন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে আনা হয় অফ-রোড যান। সতর্কতা হিসেবে রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দিয়েছে পুলিশ।

 

 

 

ওয়েস্টক্লিফ রাগবি ক্লাবের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। দক্ষিণ সাউথেন্ড ও লি-র লেবার এমপি ডেভিড বার্টন-স্যাম্পসন এক্স (সাবেক টুইটার)-এ বলেন, ‘আমি সংশ্লিষ্ট সবার প্রতি সহানুভূতি জানাচ্ছি।’ দক্ষিণ সিটি কাউন্সিলের ব্যবসা, সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যাট ডেন্ট এক্স-এ লেখেন, ‘সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান দুর্ঘটনার শিকার হয়েছে, এটা নিশ্চিত। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট সবাই ও জরুরি সেবাকর্মীদের প্রতি আমার সমবেদনা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০