৩০ নভেম্বর ২০২৩, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাধারমণ গোস্বামী জিউর দীক্ষার বিধান দিলেন বৃন্দাবনের মোহন্ত মহারাজরা

প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর দীক্ষিত সন্তানদের মধ্যে বর্তমানে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। তাই উপস্থিত বৈষ্ণব মোহন্ত মণ্ডলীর নিকট সমস্যা তুলে ধরা হয়। প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউ দেহরক্ষা করার পর আশ্রমের সংবিধান মতে তৎকালীন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রিত ত্যাগী, ভেকাশ্রিত বৈষ্ণব দ্বারা প্রভুপাদের দীক্ষা প্রদানের ব্যবস্থা করা হয়। পরবর্তীকালে বিভিন্ন সময়ে গৃহস্থ বৈষ্ণব এবং প্রভুপাদের আশ্রিত বৈষ্ণব ছাড়াও কেহ কেহ বিভিন্ন স্থানে প্রভুর দীক্ষা দিতে থাকেন। যার ফল স্বরূপ বিভিন্ন প্রান্তে এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বর্তমান কেন্দ্রীয় কমিটির এক সভা চলিত বছরের ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয় যে “পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রভুপাদের আশ্রিত ত্যাগী, ভেকাশ্রিত বৈষ্ণব ব্যতীত কেহ প্রভুপাদের দীক্ষা প্রদান করিতে পারিবেন না।”

এদিকে ২৯ নভেম্বর বৈষ্ণব মোহন্ত মণ্ডলীদের সভায় তাদের নিকট জানতে চাওয়া হয়, শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রিত ত্যাগী, ভেকাশ্রিত বৈষ্ণব ব্যতীত কেহ প্রভুপাদের দীক্ষা প্রদান করিতে পারিবেন কি? এই ব্যাপারে কেন্দ্রীয় কমিটিকে আপনাদের মূল্যবান বিধান প্রদান করুন, যাহাতে ভবিষ্যতে প্রভুপাদের আদর্শ জগতের মঙ্গলার্থে অক্ষুন্ন থাকে। এই আবেদনের পর মোহন্ত মহারাজারা বিধানদেন যে “মাধ্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ভাবধারায় প্রবহমান শ্রীল নরোত্তম দাস ঠাকুরের পরিবারভুক্ত বিরক্ত ভেকাশ্রীত বৈষ্ণব পরম্পরায় দীক্ষাদান সাধনপ্রণালী সমৃদ্ধ পূর্ববঙ্গের পানিশাইল (বর্তমান বাংলাদেশ) গদী সঞ্চালিত হয়ে আসছে । পানিশাইলের গদীর শাখা হিসেবে বারইগ্রামস্থিত প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী পাদের প্রেরণা সঞ্চারিত আস্রমের দীক্ষাদান ও সাধনা প্রণালী বিরক্ত ভেকাশ্রিত বৈষ্ণবদের দ্বারা সঞ্চালিত হবেন।এই অভিমত গৌড়ীয় বৈষ্ণবাচার্য্যদের সিন্ধান্তনুমোদিত হয়ে চলে আসছে।” বুধবার বারইগ্রাম শ্রীশ্রী গোপাল জিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমে বৈষ্ণব সম্মেলনে নিজেদের অভিমত ব্যক্ত করেন বৃন্দাবনের গৌড়মন্ডল খালসার পাথরপুরা মহামন্ডলেশ্বর শ্রীমহন্ত বড়ি সুরমাকুঞ্জের গৌড় গোপাল দাস এবং বৃন্দাবনের বংশীভট মহামন্ডলেশ্বর নরউত্তমঠাকুর খালসা ঘোটাকুঞ্জের শ্রীমোহন্ত রাম রায় দাস । তাছাড়া উপস্থিত ছিলেন প্রণবানন্দ দাস বাবাজি, প্রাণকৃষ্ণ দাস বাবাজি দীনবন্ধু দাস বাবাজি, কানাই দাস বাবাজি, সচ্ছিদানন্দ দাস বাবাজি, জগদানান্দ দাস বাবাজি, রঘুনাথ দাস বাবাজি, গৌড় গোবিন্দ দাস বাবাজি, রসরাজ দাস বাবাজি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১০

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১১

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১২

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৩

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৪

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৫

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৬

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৭

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৮

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৯

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

২০