২১ জুন ২০২৪, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যে কারণে ভারত ছাড়ছেন কোটিপতিরা!

দাবি করা হয় বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত এগিয়ে চলা অর্থনীতির দেশ ভারত। অথচ দ্রুত এগিয়ে চলা সেই ভারত ছেড়ে ‘পালাতে’ আগ্রহী কোটিপতিরা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট। যেখানে দেখা যাচ্ছে চলতি বছরের এখন পর্যন্ত ভারত ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন ৪ হাজার ৩০০ কোটিপতি।

 

শুধু তাই নয় রিপোর্টে আরো বলা হচ্ছে, ভারত ছেড়ে যাওয়া বেশিরভাগ কোটিপতি পছন্দের জায়গা হিসেবে বেছে নিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতকে। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফ্রম হেনলে অ্যান্ড পাটনার্স-এর পক্ষ থেকে সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্বদেশ ছেড়ে অন্যদেশে আশ্রয় নেয়া ধনীদের তালিকায় সবার উপরে রয়েছে চীন ও ব্রিটেন। এরপর তালিকায় তৃতীয় স্থানে নাম উঠে এসেছে ভারতের।

 

রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রতি বছর ভারত ছেড়ে ভিন দেশে চলে যাওয়া ব্যবসায়ী ও কোটিপতির সংখ্যা বেড়েই চলেছে। গত বছর অর্থাৎ ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৫ হাজার ১০০। এ বছর মাত্র ৬ মাসেই সংখ্যাটা পৌঁছে গেছে ৪ হাজার ৩০০ জনে। ফলে আগামী ৬ মাসে সংখ্যাটা আরো বাড়বে।

 

তবে কেন ধনীরা নিজ দেশ ভারতের প্রতি অনীহা দেখিয়ে অন্য দেশের নাগরিকত্ব নিচ্ছেন? এ প্রসঙ্গে একাধিক কারণ উঠে আসছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, দেশের ব্যবসায়িক নীতি। রাজনৈতিক মহলের দাবি, মুষ্টিমেয় একটি শ্রেণিকে ব্যবসায়িক ক্ষেত্রে বাড়তি সুবিধা দিয়ে চলেছে মোদি সরকার। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে তুলনায় কিছু কম প্রতিপত্তিশালী ব্যবসায়ীদের। দেশের মাটিতে খুব একটা সুবিধা করতে না পেরেই বেশিরভাগ ব্যবসায়ী ঝুঁকছেন বিদেশের দিকে।

 

এছাড়া বিজেপির সময়ে ধর্মীয় বিভাজন ও ঘৃণার পরিবেশ মাত্রা ছাড়া হয়ে ওঠার অভিযোগ তুলেও দেশ ছাড়ার সংখ্যা বেড়েছে বলে দাবি করছে বিশেষজ্ঞ মহল। যেভাবে হাজারে হাজারে কোটিপতি ভারত ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নিচ্ছেন তা উদ্বেগজনক বিষয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০