১৭ মে ২০২৫, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির আগে ইউক্রেনকে সেনা প্রত্যাহারের দাবি রাশিয়ার

তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রায় দুই ঘণ্টার এই বৈঠকে রাশিয়া একমাত্র শর্ত দিয়েছে—যুদ্ধবিরতির আগে ইউক্রেনকে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে হবে। ইউক্রেন বলছে, এই দাবি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়া শান্তি চুক্তির মধ্যেও ছিল না।

 

তবে আলোচনা থেকে একটি সিদ্ধান্ত এসেছে যে, দুই দেশ ১,০০০ যুদ্ধবন্দী বিনিময় করবে। ঠিক কবে এই বিনিময় হবে, সে বিষয়টি এখনো জানানো হয়নি। এই আলোচনার ঠিক আগে ইউক্রেনের সুমি শহরে একটি রুশ ড্রোন হামলায় বাসের ৯ জন যাত্রী নিহত হন। ঘটনাটিকে বেসামরিক মানুষকে ‘ইচ্ছাকৃত হত্যা’ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

 

এদিকে ক্রেমলিন বলেছে, প্রেসিডেন্ট পুতিন জেলেনস্কির সঙ্গে দেখা করতে পারেন, তবে তা নির্ভর করছে নির্দিষ্ট কিছু চুক্তির ওপর। যদিও পুতিন এখনো জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের বিষয়ে আগ্রহ দেখাননি।রাশিয়া-ইউক্রেন আলোচনার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেছেন। তিনি এই যুদ্ধকে ‘বোকামি’ বলে উল্লেখ করে উভয় পক্ষকে দ্রুত সমঝোতায় পৌঁছাতে বলেছেন, না হলে মার্কিন মধ্যস্থতা তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

 

এদিকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যদিও আগের নিষেধাজ্ঞাগুলো খুব একটা কার্যকর হয়েছে কিনা—সেই নিয়েও প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে, আলোচনা শুরু হলেও যুদ্ধ বন্ধের লক্ষ্যে এখনো বড় কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। শান্তির পথ এখনো অনেকটাই বন্ধ।

তথ্যসূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১০

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১১

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১২

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৩

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৪

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৫

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৬

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৭

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৮

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৯

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

২০