বাংলা সংবাদ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার আবেদনে ১ লাখ ডলার ফি আরোপের নীতি আরও এক বছর বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

 

এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিয়োগদাতারা নির্দিষ্ট ফির বিনিময়ে দক্ষ বিদেশি কর্মীদের কয়েক বছরের জন্য দেশটিতে কাজের সুযোগ দিতে পারেন। প্রযুক্তি খাতসহ বিভিন্ন পেশার বিদেশি কর্মীরা এ ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করেন। দীর্ঘদিন ধরে এইচ-১বি ভিসা কর্মসূচির সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এ ভিসার সাধারণ ফি ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে। সেটি স্থায়ীভাবে বাড়িয়ে ১ লাখ ডলার করতে চান ট্রাম্প। তবে তার এ উদ্যোগ নিয়ে আইনি লড়াই চলছে।

 

গত জুনে বোস্টনের একটি আপিল আদালত এক ফেডারেল বিচারকের দেওয়া রায় পর্যালোচনা করছেন। ওই বিচারক ট্রাম্প প্রশাসনের আরোপ করা বাড়তি ফিকে বেআইনি ঘোষণা করেন এবং তা আদায় করা থেকে সরকারকে বিরত থাকার নির্দেশ দেন। এছাড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যবসায়ী সংগঠন ইউএস চেম্বার অব কমার্সও এই ফি এর বিরুদ্ধে আলাদা মামলা করেছে। সেই মামলাটিও আপিল আদালতে বিচারাধীন।

 

নতুন নিয়মটি যুক্তরাষ্ট্রে অবস্থানরত শিক্ষার্থী যারা পরে এইচ১-বি মর্যাদায় যাচ্ছেন এবং বিদ্যমান এইচ১-বি ভিসা নবায়নের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। ২০২৫ সালের সেপ্টেম্বরে এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে প্রথম নির্বাহী আদেশ জারি করে ট্রাম্প প্রশাসন। ওই আদেশের মেয়াদ চলতি মাসে শেষ হওয়ার কথা ছিল।

 

এইচ-১বি ভিসা কর্মসূচির মাধ্যমে উচ্চ দক্ষতার পেশাজীবীদের নিয়োগ দেওয়া যায়। পাশাপাশি কিছু খাতে যোগ্য মার্কিন কর্মীর ঘাটতিও পূরণ করা সম্ভব হয়। তবে সমালোচনা আছে যে কিছু প্রতিষ্ঠান মার্কিন নাগরিকদের বদলে কম বেতনে বিদেশি কর্মী নিয়োগ দিতে এ ভিসা ব্যবহার করে।

 

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১০

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১১

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১২

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৩

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৪

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৫

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৬

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৭

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৮

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

১৯

যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ঘাটতি সংকটে মার্কিন সামরিক বাহিনী

২০