২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের স্কুলে নিষিদ্ধ হলো সেলফোন

যুক্তরাষ্ট্রের পাবলিক স্কুলে সেলফোন নিষিদ্ধ হওয়ার পর শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বেড়েছে বলে দাবি করছেন শিক্ষক ও অভিভাবকরা। লাইব্রেরীতে বই পড়ার আগ্রহ বাড়ছে, ক্যাফেটেরিয়া ও খেলার মাঠে শিক্ষার্থীরা এখন নির্বিঘ্নে সময় কাটাচ্ছে। কয়েক মাস আগেও এ দৃশ্য খুব একটা দেখা যেত না; বরং শিক্ষার্থীদের ইউটিউব, ফেসবুক বা ইন্সটাগ্রামে ডুবে থাকতে দেখা যেত।

 

 

শ্রেণীকক্ষে অনেকে লুকিয়ে টেক্সট, ই-মেল কিংবা ফেসটাইমে ব্যস্ত থাকায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল। পরিস্থিতি মোকাবেলায় ৫০টির মধ্যে ৩৫টি স্টেটের পাবলিক স্কুলে (কেজি থেকে দ্বাদশ শ্রেণি) সেলফোন নিষিদ্ধ করা হয়েছে। এর সুফল এখন স্পষ্ট হচ্ছে। পিউ রিসার্চ সেন্টার’-এর সর্বশেষ জরিপে দেখা গেছে, ৭৪% অভিভাবক এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন, যা আগের বছরের তুলনায় ৬% বেশি। অন্যদিকে ‘ইউগঋ-এর জরিপে ৬৪% প্রাপ্তবয়স্ক আমেরিকান স্কুলে সেলফোন নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন।

 

 

শিক্ষার্থীরা এখন লাইব্রেরী থেকে বেশি বই নিচ্ছে। ৩৫টি স্টেটের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর লাইব্রেরী থেকে বই নেয়ার সংখ্যা বেড়েছে ৩৯%। লাইব্রেরিয়ানরা বলছেন, “শিক্ষার্থীরা আবার পাঠাভ্যাসে ফিরছে। ভেবেছিলাম প্রযুক্তি সবকিছু গ্রাস করবে, কিন্তু তারা আবার বইয়ের প্রতি আগ্রহী হচ্ছে।”

 

 

চলতি শিক্ষাবর্ষে ৪ সেপ্টেম্বর থেকে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলেও সেলফোন নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পাবলিক স্কুল সিস্টেমের আওতায় থাকা এক কোটি শিক্ষার্থী এখন ক্লাসরুম ও লাইব্রেরীতে বেশি মনোযোগী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০