যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ইরানের সম্ভাব্য হামলার হুমকি মোকাবিলায় মার্কিন প্রশাসন সতর্ক ও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েন মুলিন। তাঁর দাবি, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার বিষয়ে প্রতিদিনই বিভিন্ন তথ্য পাচ্ছে মার্কিন প্রশাসন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের সম্ভাব্য হামলার হুমকি নিয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মুলিন।
তিনি জানান, প্রেসিডেন্টের সঙ্গে প্রতিদিনের ব্রিফিংয়ে ইরানের সম্ভাব্য হুমকির বিষয়ে তথ্য তুলে ধরা হয়। এসব তথ্য নিয়মিত পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মুলিন বলেন, দেশের ভেতরে যেকোনো ধরনের হামলার হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন। এ লক্ষ্যে প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যুদ্ধবিষয়ক দপ্তরের (ডিওডব্লিউ) সঙ্গে সরাসরি সমন্বয় করে কাজ করছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
মুলিন আরও বলেন, হুমকিসংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসার আগেই মার্কিন প্রশাসন সেগুলো সম্পর্কে অবগত ছিল। তবে এসব তথ্যের কিছু কেবল কথাবার্তা বা সম্ভাব্য হুমকির পর্যায়ে থাকতে পারে। তিনি বলেন, ‘কখনো কখনো এগুলো নিছক কথাবার্তা হতে পারে। কিন্তু আমরা প্রতিটি তথ্যকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করি এবং সব সময় প্রস্তুত থাকি। মুলিনের ভাষ্য, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য হুমকিগুলো প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন