বাংলা সংবাদ ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ‘এইচ-১বি’ ভিসা প্রত্যাশীদের জন্য বড় দুঃসংবাদ!

যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভিসা ‘এইচ-১ বি’ বন্ধ করার উদ্যোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন| এই ভিসা কর্মসূচি অন্তত তিন বছরের জন্য স্থগিত এবং নিয়ম আরও কঠোর করার প্রস্তাব দিয়ে সিনেটে বিল উত্থাপন করেছেন রিপাবলিকান সিনেটর টিম শিহি| এই বিল পাস হলে বিদেশি কর্মী নিয়োগ, গ্রিন কার্ডের সুযোগ এবং পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেওয়ার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে| খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার|

 

বিলের প্রস্তাব অনুযায়ী, আগামী তিন বছরের জন্য নতুন কোনো এইচ-১বি ভিসা ইস্যু করা হবে না| এ সময়ে পুরো কর্মসূচি পুনর্মূল্যায়ন করে ভবিষ্যতে আরও কঠোর শর্তে ভিসা চালুর পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের|

 

বিলটির সমর্থকদের দাবি, এইচ-১বি কর্মসূচি মূলত যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীর ঘাটতি পূরণের জন্য চালু হলেও অনেক প্রতিষ্ঠান কম খরচে বিদেশি কর্মী নিয়োগ করে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ কমিয়ে দিচ্ছে| সিনেটর টিম শিহির ভাষায়, এই কর্মসূচির অপব্যবহার বন্ধ করে মার্কিন কর্মীদের ¯সার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়াই নতুন আইনের উদ্দেশ্য|

 

প্রস্তাবিত বিলে ট্রাম্প প্রশাসনের পূর্বঘোষিত প্রতিটি এইচ-১বি আবেদনের জন্য এক লাখ ডলার ফি আইনগতভাবে বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে| পাশাপাশি বর্তমান লটারি পদ্ধতি বাতিল করে বেতনভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে নতুন বিলে|

 

তৃতীয় পক্ষের স্টাফিং এজেন্সির মাধ্যমে নিয়োগ, একাধিক প্রতিষ্ঠানে একসঙ্গে কাজের সুযোগ এবং এইচ-১বি ভিসাধারীদের গ্রিন কার্ডের জন্য আবেদন করার বর্তমান সুবিধাও সীমিত বা বাতিল করার কথা বলা হয়েছে এতে| এছাড়া পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার সুযোগও বন্ধ হতে পারে|

 

শুধু কর্মী ভিসা নয়, বিদেশি শিক্ষার্থীদের জন্যও কঠোর অবস্থান নেওয়া হয়েছে এই বিলে| অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি কর্মসূচি বাতিল এবং নির্দিষ্ট এক্সচেঞ্জ ভিসাধারীদের কাজের অনুমতি প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়েছে এতে| একই সঙ্গে ফেডারেল সরকারি সংস্থাগুলোতে অ-অভিবাসী ভিসাধারীদের নিয়োগে নিষেধাজ্ঞার কথাও বলা হয়েছে|

 

অবশ্য, এসব পরিবর্তন কার্যকর হতে হলে বিলটি প্রথমে সিনেট, এরপর প্রতিনিধি পরিষদে পাস হয়ে প্রেসিডেন্টের ¯সাক্ষর পেতে হবে| উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রতি বছর প্রায় ৬৫ হাজার এইচ-১বি ভিসা ইস্যু করা হয়| এর পাশাপাশি দেশটিতে উচ্চতর ডিগ্রিধারী আবেদনকারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা সংরক্ষিত থাকে| ভারত, বাংলাদেশ ও চীনসহ বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মীদের নিয়োগের জন্য প্রযুক্তি সংস্থাগুলো এই কর্মসূচিটি ব্যাপকভাবে ব্যবহার করে|

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১০

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১১

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১২

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৩

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৪

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৫

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৬

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

১৭

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

১৮

ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা

১৯

যুক্তরাষ্ট্রের শ্রেণিকক্ষে রোবট শিক্ষক আনার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষকেরা

২০