বাংলা সংবাদ ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসার জন্য যা জানা লাগবে

যুক্তরাজ্যে পড়াশোনা করার স্বপ্ন অনেকেই দেখেন। দেশটির সমৃদ্ধ একাডেমিক ঐতিহ্য, বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও প্রাণবন্ত সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে বিদেশি শিক্ষার্থীদের কাছে যুক্তরাজ্য বেশ জনপ্রিয়। আর এই দেশ বিদেশি শিক্ষার্থীদের নানা সুযোগ-সুবিধাও দিয়ে থাকে। যুক্তরাজ্যে গবেষণা, বিভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা বা অনন্য শিক্ষামূলক যাত্রায় অংশ নেওয়ার সুযোগ পেলে বিদেশি শিক্ষার্থীদের কাছে তা রূপান্তরমূলক অভিজ্ঞতা হতে পারে।

শুরুতে যা করতে হবে

পড়াশোনার জন্য যুক্তরাজ্য যেতে চাইলে শুরুতেই স্টাডি ভিসার আবেদন করতে হবে। এর জন্য আবেদনকারীর বয়স ১৬ বা তার বেশি হতে হবে। নিবন্ধিত স্টুডেন্ট স্পনসরের কাছ থেকে কোনো একটি কোর্সে পড়াশোনা করার জন্য প্রস্তাব পেতে হবে। নিজের যাবতীয় ও পড়াশোনার ব্যয় বহনের জন্য পর্যাপ্ত অর্থ থাকতে হবে। তবে এই অর্থের পরিমাণ আবেদনকারীর পরিস্থিতির ওপর নির্ভর করে পরিবর্তিত হয়।

ইংরেজি ভাষা বলতে, পড়তে, লিখতে ও সাবলীলভাবে বুঝতে পারতে হবে। আবেদনকারীর বয়স ১৬ বা ১৭ হতে হলে মা–বাবার কাছ থেকে সম্মতি নিতে হবে। আবেদন করার সময় এই সম্মতির প্রমাণ লাগবে।

আবেদনকারীর বয়স ১৬ বা ১৭ বছর হলে এবং যুক্তরাজ্যের কোনো একটি স্বাধীন স্কুলে পড়তে চাইলে আগে চাইল্ড স্টুডেন্ট ভিসার জন্য যোগ্য হতে পারেন। পরে এই ভিসা ফোর টায়ার (সাধারণ) স্টুডেন্ট ভিসায় পরিণত হবে।

কখন আবেদন করতে হবে

কখন আবেদন করতে হবে, তা নির্ভর করে আপনি যুক্তরাজ্যের ভেতর নাকি বাইরে থেকে আবেদন করছেন তার ওপর। যুক্তরাজ্যের বাইরের হলে আপনার কোর্স শুরু করার ছয় মাস আগে ভিসার জন্য আবেদন করা যাবে। সাধারণত তিন সপ্তাহের মধ্যে ভিসার বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যায়।

যুক্তরাজ্যের ভেতরের কেউ হলে কোর্স শুরুর তিন মাস আগে আবেদন করা যাবে। তবে বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে অবশ্যই আবেদন করতে হবে। বর্তমান ভিসার মেয়াদ শেষ হওয়ার ২৮ দিনের মধ্যে নতুন কোর্স শুরু করতে হবে। আর ভিসা পাওয়া না-পাওয়ার বিষয়ে আট সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত পাওয়া যাবে।

কত দিন থাকা যাবে

এই ভিসায় যুক্তরাজ্যে কত দিন থাকা যাবে, তা নির্ভর করে কোর্সের মেয়াদ ও ইতিমধ্যে যুক্তরাজ্যে কোন পড়াশোনা সম্পন্ন হয়েছে তার ওপর। আবেদনকারীর বয়স ১৮ বা তার বেশি হলে এবং কোর্সটি ডিগ্রি স্তরের হলে সাধারণত পাঁচ বছর পর্যন্ত যুক্তরাজ্যে থাকা যায়। আর কোর্সটি ডিগ্রি স্তরের নিচে হলে সাধারণত দুই বছর পর্যন্ত যুক্তরাজ্যে থাকা যাবে।

বেশি দিন থাকতে হলে

যুক্তরাজ্যে বেশি দিন থাকতে হলে আগে থাকার জন্য যোগ্য হতে হয়। পড়াশোনা চালিয়ে যেতে হয়। পড়াশোনা চালিয়ে যাওয়া অবস্থায় ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হয়। আবেদনকারী যদি ইতিমধ্যে যুক্তরাজ্যে থাকেন, তবে অন্য ভিসা থেকে স্টুডেন্ট ভিসায় নিতে হবে। আর বর্তমান কোর্সটি সফলভাবে শেষ করার পর কমপক্ষে দুই বছর যুক্তরাজ্যে থাকার জন্য একটি গ্র্যাজুয়েট ভিসা নিতে হবে।

যখন যুক্তরাজ্যে ঢুকতে পারবেন

কোর্স শুরু হওয়ার আগমুহূর্তে যুক্তরাজ্যে ঢুকতে হয়। কোর্সের মেয়াদ যদি ছয় মাস বা তার কম সময় স্থায়ী হয়, তাহলে তা শুরুর এক সপ্তাহ আগপর্যন্ত যুক্তরাজ্যে ঢোকা যায়। আর কোর্সের মেয়াদ ছয় মাসের বেশি সময় স্থায়ী হলে তাহলে তা শুরুর এক মাস আগপর্যন্ত যুক্তরাজ্যে ঢোকা যায়।

কোর্স যখনই শুরু হোক না কেন, ভিসায় উল্লেখ থাকা তারিখের আগে যুক্তরাজ্য ভ্রমণ করার কোনো সুযোগ নেই।

ভিসা ফি

যুক্তরাজ্যের বাইরে থেকে স্টুডেন্ট ভিসার আবেদন করলে ফি দিতে হবে প্রায় ৭৬ হাজার ৭২৩ টাকা (৪৯০ পাউন্ড)। আর যুক্তরাজ্যের ভেতর থেকে নতুন করে স্টুডেন্ট ভিসার আবেদন করলে বা ভিসার মেয়াদ বাড়াতে চাইলে সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। আবেদনকারীর সঙ্গে অন্য কেউ গেলে প্রত্যেক ব্যক্তির জন্য অবশ্যই ভিসা ফি দিতে হবে।

হেলথকেয়ার সারচার্জ

আবেদনের অংশ হিসেবেই প্রত্যেক আবেদনকারীকে হেলথকেয়ার সারচার্জ দিতে হবে। ভিসার মেয়াদ কত দিন, তার ওপর নির্ভর করে এই অর্থের পরিমাণ। আবেদনের আগে এটা অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে।

সঙ্গে কারা যেতে পারেন

আবেদনকারীর আবেদন গ্রহণ হলে তাঁর সঙ্গে সঙ্গী বা সঙ্গিনী ও সন্তানেরা (নির্ভরশীল) যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি পাবেন।

যুক্তরাজ্যে গিয়ে যা করা যাবে

যুক্তরাজ্য গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। স্টুডেন্ট ইউনিয়নের অফিসার হিসেবে কাজ করা যাবে। কোন বিষয়ে পড়াশোনা করছেন এবং নির্ধারিত মেয়াদে কোনো কাজ করছেন কি না, তার ওপর নির্ভর করে অন্য কাজ করার জন্য যোগ্য বিবেচিত হবেন।

যা করা যাবে না

যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় গিয়ে সরকারি ফান্ড (বেনিফিট) ও পেনশন দাবি করা যাবে না। কিছু নির্দিষ্ট কাজ, যেমন একজন পেশাদার ক্রীড়াবিদ বা ক্রীড়া প্রশিক্ষক হিসেবে কাজ করা যাবে না। নিজে নিজে কোনো চাকরিতে সম্পৃক্ত হওয়া যাবে না।

আবেদন গ্রহণ হলে কী করা যাবে এবং কী করা যাবে না, তা স্টুডেন্ট ভিসায় বিস্তারিত উল্লেখ থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

ভিনদেশ কোনোদিন হয়না আপন

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

লাল পলাশের দেশ

১০

কৃষক যে হন স্বপ্ন সাধক

১১

শঙ্কিত মন সেই মেয়েটির 

১২

গেইম

১৩

আত্মার ঠিকানা

১৪

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৫

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৬

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

১৭

ধর্মীয় বিদ্বেষ নয়, সবাই দেখতে চায় সম্প্রীতির আমেরিকা

১৮

আবহাওয়ার চরম বৈরিতার আশঙ্কা, বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

১৯

রক্তদান: মানবতার শ্রেষ্ঠ উপহার, নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ

২০