২০ মে ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মে মাসের শেষদিকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে পাকিস্তান-ভারত

ভারত ও পাকিস্তান তাদের সাম্প্রতিক সংঘাতের সময় মোতায়েন করা অতিরিক্ত সেনা ও অস্ত্রশস্ত্র মে মাসের শেষ নাগাদ শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এক জ্যেষ্ঠ পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা মঙ্গলবার এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

 

গত মাসে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে নয়াদিল্লি, যদিও পাকিস্তান তা অস্বীকার করে। ওই হামলার জেরে চার দিনব্যাপী দুই দেশের সংঘাতে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়। ড্রোন, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও কামান ব্যবহার করে পাল্টাপাল্টি হামলার মাধ্যমে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ ঘোষণা করা যুদ্ধবিরতির মাধ্যমে তা থেমে যায়, যা এখনো কার্যকর রয়েছে।

 

নাম না প্রকাশের শর্তে ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘মে মাসের শেষ নাগাদ সেনারা সংঘাতপূর্ব অবস্থানে ফিরে যাবে।’ তিনি আরো জানান, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোলে (এলওসি) যে অতিরিক্ত সেনা ও অস্ত্রশস্ত্র মোতায়েন করা হয়েছিল, তা ধাপে ধাপে প্রত্যাহার করার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। এর আগে গত সপ্তাহে ভারতীয় সেনাবাহিনীও জানায়, উভয় দেশ সীমান্ত ও সীমান্তবর্তী অবস্থান থেকে সেনা কমানোর জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 

পাকিস্তানি কর্মকর্তা আরো বলেন, ‘এসব পদক্ষেপ শুরুতে ১০ দিনের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা ছিল, তবে কিছু ছোটখাটো সমস্যার কারণে বিলম্ব হয়েছে।’ ভারত ও পাকিস্তান—উভয় দেশই কাশ্মীরকে নিজেদের পূর্ণাঙ্গ ভূখণ্ড হিসেবে দাবি করে এবং ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে অঞ্চলটি নিয়ে একাধিক যুদ্ধ করেছে। সর্বশেষ এই সংঘাত শুরু হয় ৭ মে, যখন পাকিস্তানের ভেতরে ভারত ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ হামলা চালানোর দাবি করে, যার পরপরই পাকিস্তান পাল্টা জবাব দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০