বাংলা সংবাদ ডেস্ক
১৫ জুলাই ২০২৫, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৃত্যুর মুখ থেকে ফিরে আসা: লিবিয়ায় শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

লিবিয়ার পূর্বাঞ্চলের আজদাবিয়া শহরে মানবপাচারকারীদের হাতে জিম্মি থাকা শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে লিবিয়ার অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

 

বিবৃতিতে জানানো হয়, পাচারচক্রটি পাঁচ নারীসহ শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে জিম্মি করে মুক্তিপণ দাবি করছিল। আটক অবস্থায় তাদের ওপর চালানো হয় শারীরিক নির্যাতন। এ ঘটনায় লিবিয়া, সুদান ও মিসরের নাগরিক সন্দেহে পাঁচ মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে জিম্মিদের কতদিন আগে আটক করা হয়েছিল বা তারা কোন কোন দেশের নাগরিক—সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

আফ্রিকার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে। ক্ষুধা, দারিদ্র্য এবং সংঘাত থেকে বাঁচতে তারা এই বিপজ্জনক যাত্রায় পা বাড়ায়। এই যাত্রায় লিবিয়াকে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়। তবে এই পথ মোটেও নিরাপদ নয়। বহু অভিবাসনপ্রত্যাশী পাচারকারীদের হাতে জিম্মি হন, নিপীড়নের শিকার হন, এমনকি জীবন হারান।

 

চলতি বছরের ফেব্রুয়ারিতে লিবিয়ার উত্তরাঞ্চলের কুফরা শহরের উপকণ্ঠে মরুভূমির একটি গণকবর থেকে ২৮ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। কিছুদিন পর দক্ষিণ-পূর্বাঞ্চলের জিলখারা এলাকায় আরও একটি গণকবর থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত লিবিয়ায় আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ৮ লাখ ২৫ হাজার অভিবাসনপ্রত্যাশী অবস্থান করছে। এদের অনেকে পাচারের শিকার হয়ে পড়েন সংঘবদ্ধ অপরাধ চক্রের হাতে, যারা তাদের ইউরোপে পাঠানোর নামে জিম্মি করে নির্যাতন চালায় ও মুক্তিপণ আদায় করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০