বাংলা সংবাদ ডেস্ক
২৫ মে ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিস্টার বিস্ট: ইউটিউব ক্যারিয়ারেই বিলিয়ন ডলারের ক্লাবে

বিশ্বব্যাপী ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত ইউটিউব সেনসেশন ও কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন এখন বিলিয়নিয়ারদের কাতারে। মাত্র ২৭ বছর বয়সে ইউটিউব থেকে ১০০ কোটি টাকা আয় করে বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ স্বনির্ভর বিলিয়নিয়ার তিনি। সবচেয়ে বড় বিষয়, ৩০ বছরের নিচে থাকা তিনিই একমাত্র বিলিয়নিয়ার যিনি উত্তরাধিকার সূত্রে কোন সম্পত্তি পাননি। 

 

উত্তর ক্যারোলিনার নিজ বাড়ি থেকে ইউটিউবে যাত্রা শুরু করা এই তরুণ ‘আই কাউন্টেড টু এ হান্ড্রেড থাউজেন্ড’ ভিডিওর মাধ্যমে প্রথম ভাইরাল হন ২০১৭ সালে। ভিডিওটি ধারণ করতে তার সময় লেগেছিল ৪৪ ঘণ্টা এবং ভিডিওটি ইতোমধ্যে ইউটিউবে ৩১ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। দারুণ সব কনটেন্ট ভক্তদের উপহার দিয়ে, ২০২৪ সালে ফোর্বসের ‘টপ ক্রিয়েটর’ তালিকায় শীর্ষস্থানীয়দের একজন হিসেবে উঠে আসেন মিস্টার বিস্ট। ফোর্বস সে সময় তার সম্পদ ৮৫ মিলিয়ন ডলার হিসেবে উল্লেখ করেছিল।  তবে ২০২৪ সালের এক মামলার নথি থেকে জানা যায়, শুধু ২০২৩ সালেই তার আয় ছিল ২২৩ মিলিয়ন ডলার এবং ২০২৪ সালে তা বেড়ে ৭০০ মিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হয়।

 

তার ব্যবসায়িক উদ্যোগের মধ্যে রয়েছে ‘বিস্ট বার্গার’—২০২০ সালে চালু হওয়া একটি ডেলিভারি-ভিত্তিক ফাস্টফুড চেইন, যা থেকে মাসে ২৩ লাখ ডলার আয় আসে। এরপর ‘ফিস্টেবলস’ নামে একটি চকোলেট কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি। যেখান থেকে প্রথম কয়েক মাসেই ১ কোটি ডলারের বেশি আয় করেন এই ইউটিউবার। এ ছাড়া ‘জুস ফান্ডস’ নামের একটি তহবিল প্রতিষ্ঠা করেছেন মিস্টার বিস্ট। এই তহবিল থেকে উদীয়মান কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিনিয়োগ করা হয়। এছাড়া, ক্রিপ্টোকারেন্সি ও প্রযুক্তিখাতেও রয়েছে তার উপস্থিতি। বিটকয়েন ও ক্রিপ্টো পাঙ্কস এনএফটিতে প্রচুর বিনিয়োগ রয়েছে তার।

 

শুধু অর্থ উপার্জন নয় দাতা হিসেবে ব্যাপক সুনাম কুড়িয়েছেন মিস্টার বিস্ট। ‘বিস্ট ফিলানথ্রপি’ নামে একটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তিনি। এই সংস্থা থেকে অসহায় মানুষদের বাড়ি, গাড়ি, অর্থ বিতরণ করেন এই জনপ্রিয় ইউটিউবার। ২০২৩ সালে তিনি ১,০০০ জন অন্ধ মানুষের চোখের ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করে আলোচনায় আসেন। এ নিয়ে তখন কিছুটা সমালোচনা হলে তিনি জানান, ‘আমি আমার জীবদ্দশায় সমস্ত অর্থ দান করব, এক পয়সাও রাখব না।’

 

২০১৯ সালেও তিনি বলেছিলেন, ‘অনেক টাকা উপার্জন করব, এবং সেটা দিয়ে যতটা সম্ভব ভালো কাজ করব।’  মিস্টার বিস্ট এর ইউটিউব যাত্রা শুরু হয় মাত্র ১৩ বছর বয়সে। শুরুতে ‘মাইনক্রাফট’, ‘কল অফ ডিউটি’-এর মতো গেমিং ভিডিও, ইউটিউবারদের সম্পদ অনুমান, রিয়্যাকশন ও ফানি ভিডিও বানাতেন তিনি। ২০১৬ সাল নাগাদ তার সাবস্ক্রাইবার সংখ্যা ছিল ৩০,০০০-এর নিচে। এরপরই তিনি কলেজ ছেড়ে পুরোপুরি ইউটিউবকে পেশা হিসেবে বেছে নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

১০

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১১

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১২

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১৩

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৪

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৫

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১৭

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৮

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

২০