১২ জুন ২০২৫, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগান স্টেট ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট সংবর্ধিত

ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন, মিশিগান স্টেট ডেমোক্রেটিক পার্টির নবনির্বাচিত সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি বংশোদ্ভূত ড. শাহীন। অভূতপূর্ব এক জমকালো আয়োজনে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বিজনেস নগরী হিসেবে খ্যাত মিশিগান স্টেট ডেমোক্রেটিক পার্টি এক্সিকিউটিভ কমিটির নবনির্বাচিত সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি বংশোদ্ভূত ড. শাহীন নাজমুল হাসান।

 

সম্প্রতি ওই পার্টির পদে আসীন হওয়ায় ড. শাহীনের সম্মানে রবিবার (৮ জুন) সংশ্লিষ্ট রাজ্যের হেমট্রামিক-ডেট্রয়েট এলাকার ‘রাধুনী’ রেস্তোরাঁয় এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মিশিগান বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ককাস (এমআইবিএডিসি)।

 

বিএডিসি প্রেসিডেন্ট সোলায়মান বাহার ও সেক্রেটারি মাওসুকুল কায়সারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টি ড. সিরাজুল ইসলাম, হেমট্রামিক সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলম্যান ও আসন্ন সিটি নির্বাচনে সম্ভাব্য হেভিওয়েট মেয়র পদপ্রার্থী মুহিত মাহমুদ, সিটি কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব ফয়সল আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

এ সময় সংবর্ধিত ব্যক্তি ড. শাহীন নাজমুল হাসানও বক্তব্য রাখেন। তিনি ওই পদে নির্বাচিত হওয়া এবং তাকে ফুলেল ভালোবাসায় সিক্ত করায় সকল স্তরের নাগরিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এমন অর্পিত দায়িত্ব তিনি যেন আমেরিকা-বাংলাদেশি নাগরিকদের সার্বিক কল্যাণে তার মেধা ও মননশীলতার মাধ্যমে পালন করতে পারেন, সেই চেষ্টাই তিনি করবেন। অনুষ্ঠানে ড. শাহীন নাজমুল হাসানের ব্যক্তিত্ব ও কমিউনিটির প্রতি আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

 

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক উৎসাহী নাগরিক। বলাবাহুল্য, ড. শাহীন বাংলাদেশি বংশোদ্ভূত হলেও তিনি দীর্ঘদিন যাবৎ মার্কিন নাগরিক হিসেবে প্রবাসে রয়েছেন এবং সামাজিক কর্মকাণ্ড ও মার্কিন সরকার তথা যুক্তরাষ্ট্রের সার্বিক কল্যাণে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে বেশ পরিচিতি অর্জন করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১১

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১২

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১৩

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৪

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৫

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৬

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৭

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৮

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৯

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

২০