পার্থ দেব
১২ মে ২০২৫, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে মা দিবস উদযাপিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে গত ১১ মে রোববার মা দিবস উদযাপন করা হয়েছে। মা দিবস উপলক্ষে ছেলেমেয়েরা দূর-দূরান্ত থেকে এসে মায়েদের সাথে দেখা করেছে, উপহার দিয়েছে, কেক কেটেছে, মাকে নিয়ে বেড়ানো, খাওয়া-দাওয়া সহ সুন্দর সময় কাটিয়েছে। মায়েরাও ছেলেমেয়েদের দোয়া, আশীর্বাদ করেছেন।

 

ডেট্রয়েট শহরের দুর্গা মন্দিরে গত ১১ মে রোববার দুপুরে মা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মায়েদের মঙ্গলের উদ্দেশ্যে গীতাপাঠ, কীর্তন ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সকল মায়েরা একত্রিত হয়ে একটি কেক কাটেন। ছেলেমেয়েরা মায়েদের নিয়ে ছবি তোলেন, সুন্দর সময় কাটান। মা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন মন্দিরের সভাপতি পংকজ দাশ, হেনা দাশ, অমল কৃষ্ণ দেব, জবা পাল প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জ্বল সূত্রধর।

 

মন্দিরের সভাপতি পংকজ দাশ জানান, প্রতিবারের মতো এবারও দুর্গা টেম্পলে মা দিবস উদযাপন করা হচ্ছে। মা দিবসকে কেন্দ্র করে মা ও সন্তানরা একত্রিত হয়ে একটি সুন্দর সময় কাটান মন্দিরে। মন্দিরের মিডিয়া ও পাবলিকেশন ডিরেক্টর, সাংবাদিক ও গবেষক পার্থ সারথী দেব জানান, দুর্গা মন্দির হচ্ছে এখানকার বাংলাদেশি বংশোদ্ভূতদের দ্বারা পরিচালিত সবচেয়ে পুরনো একমাত্র সর্বজনীন মন্দির। এ মন্দিরের একটি ঐতিহ্য ও সুনাম রয়েছে। আমরা এর ধারাবাহিকতা বজায় রেখে নতুন নতুন অনুষ্ঠান উপহার দিয়ে যাচ্ছি।

 

মন্দিরটি প্রতিষ্ঠার পর থেকেই ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি প্রতিটি বাঙালি পার্বণ ও উৎসব পালন করে বাঙালির কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরে নতুন প্রজন্মকে বাংলা ও বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক জানানোর চেষ্টা করে যাচ্ছে দুর্গা মন্দির। ওয়ারেন সিটির শিব মন্দিরে গত ১১ মে রোববার বিকেলে মা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছিল গীতাপাঠ, কীর্তন ও প্রসাদ বিতরণ। মায়েদের উদ্দেশ্যে কেক কাটা হয়। সব মায়েরা মিলে ছবি তোলেন, সন্তানদের সাথে সুন্দর সময় কাটান। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০