২৭ জুলাই ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে মানবতার ফেরিওয়ালা সজল আলীকে সম্মাননা প্রদান করলো ফেঞ্চুগঞ্জ সোসাইটি

প্রবাসের এই ব্যস্ত জীবনে দীর্ঘ তিন দশক ধরে বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়াঁনো সজল আলীকে সম্মাননা স্মারক প্রদান করলো ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউ এস এ।

 

 

গত ১৯ জুলাই ওয়ারেন শহরের হলমিচ পার্কে ফেঞ্চুগঞ্জ সোসাইটির বার্ষিক বনভোজনে সাত শতাধিক নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে কমিউনিটি লিডার সজল আলীর হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ফেঞ্চুগঞ্জ সোসাইটির আহবায়ক শাজাহান কিবরিয়া লিটনের সভাপতিত্বে এবং বাবুল মিয়া সোহেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভার্জিনিয়া থেকে আগত কমিউনিটি নেতা খায়রুল খান।সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মিশিগানে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটি নেতা হেলাল খান, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কমিউনিটি ব্যক্তিত্ব গোলাম মোস্তফা খান, সেলিম চৌধুরী, ছালেহ আহমদ চৌধুরী, তয়ফুর রহমান,মুহিবুর রহমান বকুল , মো সেলিম, হাজী ফারুক আহমদ, ইছাক আলী খেলা মিয়া, সেলিম আহমদ, নজরুল খান, মো আব্দুস সালাম , মাহবুবুর রহমান লিপন, মো মহসিন মিয়া,দুলাল আহমদ, জালাল মিয়া, লিমন চৌধুরী, ফজলুল করিম, আব্দুল কাইয়ুম, সাংবাদিক জুয়েল খান, চপু চৌধুরী।

 

 

মুঠোফোনে কল দিলেই বিপদগ্রস্ত মানুষের ঠিকানায় হাসিমুখে ছুটে যান সজল আলী। যিনি মিশিগানে আলী ভাই হিসাবে পরিচিত। বিপদগ্রস্ত মানুষের ডাকে সাড়া দিয়ে সাধ্যমত সহযোগীতা করে আবার অন্য বিপদগ্রস্তের আহবানে সাড়া দিয়ে ছুটে যাচ্ছেন অন্যখানে । এভাবে কমিউনিটিতে ছড়িয়ে পড়েছে আলী ভাইয়ের মানবতার গল্প। মিশিগানে আগত বিশেষ করে নতুন অভিবাসী বাংলাদেশী পরিবারের পাশাপাশি ব্যয়বহুল তার জন্য নিউইয়র্ক, নিউজার্সীসহ বিভিন্ন স্টেট থেকে মিশিগানে মুভ হওয়া প্রাথমিক বিপদগ্রস্ত মানুষদের চিকিৎসার জন্য ডাক্তারের চেম্বার, গুরুতর অসুস্থতাজনিত কারণে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া। কাজের জন্য বিভিন্ন জব এজেন্সির সাথে মিট করে দেয়া। সাশ্রয়ে রেন্টে বাসাবাড়ি খোঁজে দেয়া, যাদের গাড়ি নেই তাদের ফ্রি রাইড দিয়ে সহযোগীতা করা। অভাবগ্রস্ত পরিবারের কেউ মারা গেলে দাফনকাজের আনুষ্ঠানিকতাসহ সাধ্যমত প্রতিনিয়ত সহযোগিতা করে থাকেন সজল আলী। এ ছাড়া মিশিগানে একাধিক মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠার পিছনে রয়েছে তাঁর বিশেষ অবদান । সজল আলীর এই মানবিক কর্মকান্ড কমিউনিটির মানুষের কাছে প্রশংসা কুড়াচ্ছে ।

 

 

বাংলাদেশী কমিউনিটিতে “আলীভাই” হিসাবে খ্যাত মানবতাবাদী সজল আলীর পুরো নাম শেখ সজল আলীর বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামে। ১৯৮৮ সালে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্র আসেন তিনি। নিউইয়র্ক একযুগ বসবাস করার পর ২০০০ সালে নিউইয়র্ক থেকে মিশিগানে মুভ করেন সজল আলী।

 

 

এ বিষয়ে সজল আলী বলেন, কোন মানুষই সারা জীবন বিপদগ্রস্ত থাকেনা । যে কোন নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লাগে। মানব জীবনে যদি মানুষের বিপদেআপদে পাশে না থাকলাম সে জীবন মুল্যহীন। মানুষের জন্য কিছু করার ক্ষমতা আমার নেই। সবই আল্লাহ ইচ্ছা নবী ও রসুলের দেখানো পথে আমাদের চললে ইহকাল ও পরকালে আমাদের কল্যাণ সম্ভব । আল্লাহ পাক সবাইকে মানুষের কল্যাণে কাজ করার তওফিক দান করুন। ফেঞ্চুগঞ্জ সোসাইটির আহবায়ক শাজাহান কিবরিয়া লিটন বলেন, সজল আলীর মানবতার গল্প আমাদের কমিউনিটির মানুষের মুখেমুখে ছড়িয়ে পড়েছে। যে সমাজে গুণীজনের মূল্যায়ন নেই সেই সমাজে গুণীজনের সৃষ্টি হয়না। সজল আলীর হাতে সম্মাননা স্মারক প্রদান করে ফেঞ্চুগঞ্জ সোসাইটি সম্মানিত বোধ করছে। আমরা চাই সমাজে আরো শত শত সজল আলীর জন্ম হউক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১০

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১১

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১২

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৩

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৪

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৫

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৬

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৭

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৮

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৯

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

২০