বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আক্তার হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইকবাল হোসেন খান এবং লন্ডন আওয়ামীলীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আফসার খান সাদেক-এর মিশিগান আগমন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মিশিগানে বসবাসরত বিয়ানীবাজারবাসীর উদ্যোগে ওয়ারেন সিটির অভিজাত রেস্টুরেন্ট রান্নাঘর-এ ০৯ অক্টোবর ২০২৪ তারিখ সন্ধ্যায় প্রবীণ মুরব্বী জনাব মোহাম্মদ গিয়াস উদ্দীন-এর সভাপতিত্বে এবং মিশিগান বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব জাহেদ মাহমুদ আজিজ সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক চেয়ারম্যান জনাব আক্তার হোসেন খান বলেন, ‘প্রবাসীরা জাতির সম্পদ। শেওলা ইউনিয়ন তথা বিয়ানীবাজার উপজেলা প্রবাসী অধ্যূষিত এলাকা বলে পরিচিত। সরকারি সাহায্যের পাশাপাশি প্রবাসীদের সাহায্য ও সহযোগিতায় এলাকার অনেক উন্নয়ন হচ্ছে। আগামীতেও এলাকার শিক্ষা ও সার্বিক উন্নয়নে প্রবাসীদের এ ধারা অব্যহত রাখতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জনাব আফসার খান সাদেক বলেন, ‘মিশিগানে আপনাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ। আপনারা প্রমাণ করলেন, নিজের মাতৃভূমি থেকে এতো দূরে এসেও আপনারা আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছেন। আমার মনে হচ্ছে এই মূহুর্তে আমি যেন বিয়ানীবাজার বসে আছি। আপনাদের প্রতি আমার এবং আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
সভায় আরো বক্তব্য রাখেন বিয়ানীবাজার সমিতি অব মিশিগান-এর সাবেক উপদেষ্টা জনাব আব্দুস খান মাখন, জনাব বদরুল আলম, সাবেক সভাপতি জনাব নুরুজ্জামান একলাছ, জনাব তাহের লুৎফুর, সাবেক সাধারণ সম্পাদক জনাব জয়নাল উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইলিয়াস উদ্দীন। সভায় উপস্তিত ছিলেন সমিতির সাবেক উপদেষ্টা জনাব ছদরুল হক, সাবেক কোষাধ্যক্ষ জাকারিয়া জামান, সাবেক ক্রীড়া সম্পাদক ওলিউর রহমান খোকন, কার্যকরী কমিটির সাবেক সদস্য সেলিম আহমদ, রেজাউল হাসান, জালাল আহমদ, হাফিজ উদ্দীন, খসরু আহমদ, ইকবাল হোসেন, ফারুক আহমদ, কাওসার আহমদ, জাকির হোসেন, মোহাম্মদ সোলেমান মোহম্মদ মানিক প্রমুখ।
সভায় দেশে এবং প্রবাসে বিয়ানীবাজারের যারা মৃত্যুবরণ করেছেন, তাদের রুহের মাগফেরাত, অসুস্থদের সুস্থতা দান এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন জনাব বদরুল আলম। উপস্থিত সকলের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আগত অতিথিদের সম্মানার্থে খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো।
মন্তব্য করুন