শফিক রহমান
৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

গত ৭ সেপ্টেম্বর সেন্টার লাইন পার্কে অনুষ্ঠিত হলো বৃহত্তর জৈন্তা এসোসিয়েশন অব মিশিগান, ইউএসএ-এর ২৪তম বার্ষিক বনভোজন। দিনব্যাপী এ আয়োজনে ছিল বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা, শুভ উদ্বোধন, বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতিভোজ, আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 

 

বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ ও সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত সমবেত কণ্ঠে পরিবেশিত হয়। পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

 

 

এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খাজা আফজাল ও হেলাল আবেদীনের যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আতিকুর রহমান। এসোসিয়েশনের উপদেষ্টাবৃন্দ ও নেতৃবৃন্দের মধ্যে সভায় বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন, খাজা সাহাব আহমদ, সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, মনাফ আহমদ বাবুল, লুতফুর রহমান, আমিনুল হক, দোলোয়ার হোসেন , ওবায়দুল্লাহ বাবুল, হাজী আব্দুর রহিম, হাজী আব্দুর রকিব, ফিজারেল্ড স্কুলের এলিজাবেথ জনসন ও রেবেকা হক প্রমুখ।

 

 

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, নাজমুল হক সাহিন, নাঈম চৌধুরী, ফয়সল আহমদ ও ড. মোতাকাব্বির মাসুদ, সৈয়দ মঈন দিপু ও কাজী এবাদ। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন শুয়াইব আহমদ, তরিক উদ্দিন, শাহজাহান, সিরাজ রহমান ও আবদুল খালিক। মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন মহসিনা জাহান মিমি ও শারমিন হক।

 

 

বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তা এসোসিয়েশন অব মিশিগান দীর্ঘদিন ধরে মিশিগানে কমিউনিটি ও দেশের উন্নয়নে কাজ করছে। তাদের নিজস্ব অর্থায়নে ১৫টি কবরস্থানের জমি কেনা, শিক্ষা খাতে সহযোগিতা, করোনাকালে সহায়তা এবং বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো এসোসিয়েশনের কার্যক্রমকে সমৃদ্ধ করেছে। এসব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

 

 

অনুষ্ঠান সফল করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বনভোজনে আরও উপস্থিত ছিলেন রফিক আহমদ, মাস্টার মঈন উদ্দিন, মাওলানা লুতফুর রহমান, শরীফ আহমদ, সোলায়মান আহমদ, মিলটন বড়ুয়া, দীপক চৌধুরী, আব্দুল হক, নিজাম উদ্দিন, ইফতেখার আহমদ হেলাল, সাব্বির আহমদ, ওলিউর রহমান, সাদেকুল হক, বদরুল ইসলাম, মোস্তাক আহমদ মুক্তা, বাবুল মিয়া সুহেল, সাইফুদ্দিন ভুইয়া, বদরুল আলম, কামাল উদ্দিন, আফতাবুল আমিন ও জামাল প্রমুখ।

 

 

শেষাংশে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও র‍্যাফেল ড্র-তে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সবার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে এবারের বনভোজন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি ভবিষ্যতেও আরও সুন্দর আয়োজনের মাধ্যমে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 

 

বনভোজনে এসোসিয়েশনের নেতৃবৃন্দ, মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরাও উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০