৩০ জুলাই ২০২৫, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল ২ ও ৩ আগস্ট

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর উদ্যোগে আগামী ২ ও ৩ আগস্ট মিশিগানের ওয়ারেন সিটি স্কয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল। এ উপলক্ষে গত ২৭ জুলাই সন্ধ্যায় ওয়ারেনের একটি রেস্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

 

 

সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ফ্যাস্টিভ্যালকে সফল করতে সবার পরামর্শ, সাহায্য ও সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লুৎফুল বারী নিয়ন, আহাদ আহমেদ, সুমন কবীর, লুৎফর রহমানসহ মিশিগানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

দুই দিনব্যাপী এই উৎসবে অংশ নেবেন বাংলাদেশ এবং উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পীরা। সংগীত পরিবেশন করবেন প্রীতম হাসান, প্রতীক হাসান, বাউল শিল্পী কালা মিয়া, শাহনাজ বেলীসহ বাংলাদেশ থেকে আগত খ্যাতনামা শিল্পীরা। মেলায় থাকবে রঙিন সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশনা, আকর্ষণীয় র‍্যাফেল ড্র, দেশীয় আড্ডা, বাংলাদেশি পোশাক, খেলনা, ঘর সাজানোর সামগ্রী এবং নানা স্বাদের খাবারের স্টল। সব বয়সী মানুষের জন্য থাকবে বিনোদনের আয়োজন। মেলার নিরাপত্তায় নিয়োজিত থাকবেন সংগঠনের স্বেচ্ছাসেবক দল এবং ওয়ারেন পুলিশ। আমেরিকার মূলধারার রাজনীতিবিদ ও সিটি অফিসিয়ালরাও মেলায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

 

 

প্রতি বছরের মতো এবারও এই উৎসবের মাধ্যমে প্রবাসে বাংলাদেশি আমেরিকানদের ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরা হবে। সাংবাদিক সম্মেলনের শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১০

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১১

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১২

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৩

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৪

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৫

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৬

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৭

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৮

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৯

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

২০