শফিক রহমান
২২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব মিশিগান। মিশিগানের মেডিসন হাইটস শহরে সংগঠনের অফিস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি লুৎফুল বারী নিয়ন। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সংগঠনের উপদেষ্টা মিলটন বড়ুয়া। শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত ছিলেন মিশিগানের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম), হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান, গোপালগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ, হবিগঞ্জ সদর সমিতি ও চুনারুঘাট সমিতি মিশিগান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিনুর রশিদ চৌধুরী কাপ্তান, জিনাত বেগম, মোহাম্মদ আফতাব, রেজাউল করিম চৌধুরী, ঈসা সালাউদ্দিন, আশিক রহমান, শফিক রহমান, তোফায়েল রেজা সুহেল, সৈয়দ মতিউর রহমান শিমু, আলী আহমেদ ফারিস, খালেদ শাহীন, মামুনুল হুদা খান, মোহাম্মদ সাইদুল হক, মাহফুজ শাহীন, সৈয়দ মশিউর রহমান রুমন, মুজিবুর রহমান, নূর মোহাম্মদ, শাহীন হায়দার, মোঃ মাহবুব, খসরু রহমান, বাপ্পি, হিমু, আতিফ রহমান, নিশাত রহমান, আমারা সৈয়দা, আমান সৈয়দ, সাফিয়া আফতাব এবং ইসরা আফতাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচকরা বলেন, একুশের চেতনা শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বব্যাপী ভাষার অধিকার ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক। নতুন প্রজন্মকে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য উদ্বুদ্ধ করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব মিশিগান কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে একুশের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

১০

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

১১

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

১২

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১৩

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১৪

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১৫

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

১৭

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

১৮

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

১৯

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

২০