৩১ জুলাই ২০২৫, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নান্দনিক বনভোজন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগানে কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের আয়োজনে নান্দনিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুলাই দুপুর ম্যাডিসন হাইটস শহরের সিভিক সেন্টার পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিশিগানে বসবাসরত কানাইঘাটের বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই বনভোজনের আয়োজন করা হয়। এছাড়া আগামীতে আরও বড় পরিসরে বনভোজন ও কানাইঘাটের খাবারের মেলা আয়োজনের পরিকল্পনার কথাও জানায় এসোসিয়েশন নেতৃবৃন্দ।

 

 

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিদের নিয়ে বনভোজনের উদ্বোধন করেন এসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন আহমেদ। সিলেটের কানাইঘাট উপজেলার প্রবাসীসহ বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের আয়োজনের মধ্যে ছিল, গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণসহ প্রতিযোগিতার নানা আয়োজন। এসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করেন সাদুন পত্রিকার সম্পাদক আব্দুল রহমান। কোরআন তেলাওয়াত করেন রিদা আহমেদ। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুলাইমান আল মাহমুদ।

 

 

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা খাজা শাহাব উদ্দিন আহমেদ, উপদেষ্টা মাইন উদ্দিন আহমেদ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব খাজা ফরিদ উদ্দিন আহমেদ। বনভোজনে আগত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বনভোজন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০