পার্থ সারথী দেব
২২ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্‌যাপন

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষ উদ্‌যাপিত হয়েছে। পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব হিসেবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও বিশেষ গুরুত্ব বহন করে। এ উপলক্ষে মিশিগানের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা কর্মসূচির মাধ্যমে নববর্ষকে বরণ করে নেয়। রঙিন পোশাক, বৈশাখী সাজসজ্জা এবং শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

 

গত ১৯ এপ্রিল রোববার ডেট্রয়েটের দুর্গা মন্দিরে বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো মন্দিরজুড়ে ছিল বৈশাখী সাজসজ্জা। অনুষ্ঠানের শুরুতে পূজা, অঞ্জলি, আরাধনা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজে পরিবেশন করা হয় রকমারি তরকারি, ব্যঞ্জন, দই, পায়েস এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন।

 

বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে ছিল কবিতা আবৃত্তি, শিশু-কিশোরদের গান ও নৃত্য, স্থানীয় শিল্পীদের পরিবেশনা এবং বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান। বৈশালী দেবের পরিচালনায় ছোট শিশুদের একটি বিশেষ পরিবেশনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন পার্থ দেব। আবহাওয়া অনুকূলে থাকায় মন্দিরে বিপুল জনসমাগম হয় এবং অঙ্গরাজ্যের বিভিন্ন শহর থেকে দর্শনার্থীরা অনুষ্ঠানে অংশ নিতে আসেন।

 

 

 

সঙ্গীত পরিবেশন করেন প্রদীপ চৌধুরী, পংকজ দাশ, উজ্জ্বল সূত্রধর, মৃদুল রায়, নিপেশ সূত্রধর, সন্তোষ পাল, সঞ্জয় পাল, উর্মিলা সূত্রধর, শ্রাবণী দাশ, তৃষিতা ধর, রত্না ধর, বৈশালী দেব, প্রিয়াঙ্কা চক্রবর্তী, চন্দনা ছত্রী, পল্লবী তালুকদার, অংকুর দেব, রণেশ দে এবং আরও অনেকে। নৃত্য পরিবেশন করেন রাইসেন, ঋদিমা, রাই, স্বস্থিকা, তনিমা, রাজভীর, তানসেন, প্রিয়ম, রণেশ, প্রত্যুষ, শাওন, কৃষ্ণা, পিহু, শ্রীজা, দিয়া, জুই, কর্ণ, অর্চিতা, অর্পিতা, অশমী ও তিলোত্তমাসহ আরও অনেকে। কবিতা আবৃত্তি করেন বিশ্বপালক মুকুন্দ দাশ, হারান কান্তি সেন ও সঞ্জয় দেব। শিশু শিল্পী প্রিয়ানা চক্রবর্তীর নৃত্য দর্শকদের ভূয়সী প্রশংসা লাভ করে।

 

বৈশাখী মেলায় বিভিন্ন ধরনের খাবারের স্টল ছিল এবং অনুষ্ঠানের শেষ পর্বে গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। দুর্গা মন্দিরের সভাপতি পংকজ দাশ, সাধারণ সম্পাদক উজ্জ্বল সূত্রধর ও কমিটির নেতৃবৃন্দ সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রদীপ চৌধুরী, পার্থ দেব ও নিপেশ সূত্রধর।

 

একই দিন ওয়ারেন সিটির কালী মন্দিরেও বাংলা নববর্ষ উদ্‌যাপন করা হয়। বিকেলে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। মন্দিরের সদস্যরা ঢাক-ঢোল বাজিয়ে ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে নববর্ষকে বরণ করেন। শিশু-কিশোরসহ সবাই রঙিন পোশাকে শোভাযাত্রায় অংশ নেন।

 

এরপর অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে ছিল কবিতা আবৃত্তি, সঙ্গীত, ছোটদের গান ও নাচ, স্থানীয় শিল্পীদের পরিবেশনা। শিল্পীরা রবীন্দ্রসংগীত, আধুনিক গান, দেশাত্মবোধক গান ও লোকগীতি পরিবেশন করেন। পাশাপাশি শিশুদের জন্য আর্ট প্রতিযোগিতা ও ফেস পেইন্টিংয়েরও আয়োজন করা হয়।

 

 

 

 

হ্যামট্রাম্যাক শহরের রাধাকৃষ্ণ টেম্পলেও গত ১৮ এপ্রিল শনিবার বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গণেশ পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, মঙ্গল শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষ উদ্‌যাপন করা হয়।

 

প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে মিশিগানের এসব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। নতুন প্রজন্মের কাছে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরতেও এসব আয়োজন বিশেষ ভূমিকা রাখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১০

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১১

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১২

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১৩

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৪

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৫

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৬

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৭

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৮

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৯

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

২০