২৫ সেপ্টেম্বর ২০২৩, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানের শ্রমিক ধর্মঘটে শামিল হয়েছেন ২০ অঙ্গরাজ্যের শ্রমিকরা

যুক্তরাষ্ট্রের মিশিগানে পৃথিবীর বৃহত্তম তিনটি মোটর কোম্পানির ফোর্ড, জেনারেল মোটরস ও স্টেলান্টিসের শ্রমিক ইউনিয়নগুলোর ডাকা ধর্মঘটে শামিল হয়েছেন ২০ অঙ্গরাজ্যের ৪১টি প্রতিষ্ঠানের শ্রমিকরা। মজুরি বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছিলো।

জেনারেল মোটরস ও স্টেলান্টিসের পার্টস অ্যান্ড ডিস্ট্রিবিউশানের সব কর্মী ধর্মঘটে যোগ দেওয়ার জন্যে গত ২২ সেপ্টেম্বর দুপুরে ওয়াকআউট করেন। ধর্মঘট শুরু হওয়ার পর থেকে ইউনাইটেড অটো ওয়ার্কারস ইউনিয়ন ও গাড়ি নির্মাতারা আলোচনা অব্যাহত রেখেছেন।

শ্রমিক ইউনিয়ন প্রেসিডেন্ট শন ফেইন বলেন, ‘ফোর্ডের সঙ্গে আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। তাঁরা ইতোমধ্যেই জীবনযাত্রার সাথে সামঞ্জস্য রেখে মজুরি বৃদ্ধি, ছাঁটাইয়ের কর্মীদের অতিরিক্ত চাকরির নিরাপত্তা, লাভ বন্টন ফর্মুলা বৃদ্ধি, অস্থায়ী কর্মীদের অবিলম্বে চাকরিতে স্থায়ীকরণসহ আরও কিছু দাবি মানতে সম্মত হয়েছে। তবে জেনারেল মোটরস ও স্টেলান্টিসের সাথে আলোচনায় অগ্রগতি হচ্ছে না। তারা বেশিরভাগ দাবিই প্রত্যাখান করেছে। ফলে শুক্রবার থেকে ২০টি অঙ্গরাজ্যের ঐ দুই কোম্পানির হাজার হাজার শ্রমিক ধর্মঘটে শামিল হয়েছেন।’

ফোর্ডের জনসংযোগ কর্মকর্তা ড্যান বারবোসা সাংবাদিকদের বলেন, ‘আমরা সুন্দর একটি চুক্তি করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি, যা ফোর্ড মোটর কোম্পানি ও তার কর্মী, উভয় পক্ষের জন্যই পারস্পারিক সাফল্য ও অর্থনৈতিক অগ্রগতির দ্বার উন্মোচন করবে।’
জেনারেল মোটরসসের মুখপাত্র ডেভিড বার্নাস বলেন, ‘ইউনিয়নের ডাকে জেনারেল মোটরসের আরও ১৮টি প্রতিষ্ঠানে ধর্মঘটে শামিল হওয়ার প্রয়োজন ছিল না কারণ দুই পক্ষের আলোচনা এখনো অব্যাহত রয়েছে।’

স্টেলান্টিসের সিনিয়র ম্যানেজার জোডি টিনসন বলেন, ‘ইউনিয়ন প্রেসিডেন্ট শন ফেইনের দাবিগুলো আমরা ইতোমধ্যে প্রত্যাখান করেছি। আমরা একটি প্রতিযোগিতামূলক অফার দিয়েছি। এখনো এর কোনো প্রতিক্রিয়া পাইনি। তবে দায়িত্বের সাথে আলোচনা ও যোগাযোগ চালিয়ে যাচ্ছি।’
এদিকে, ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে। সাধারণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মিশিগান প্রায় ৮০ হাজার প্রবাসী বাংলাদেশির বসবাস। তাদের একটি বড় অংশই গাড়ির যন্ত্রাংশ নির্মাণকারী প্রতিষ্ঠানে কাজ করেন। গত কয়েক মাস যাবত এমনিতেই চিপসের অভাবে গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলোয় উৎপাদন কম হচ্ছিল।

অন্যদিকে, শ্রমিক ইউনিয়নের ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের সাথে একাত্মতা জানাতে আগামী সপ্তাহে মিশিহান আসছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি শ্রমিক সমাবেশে ভাষণ দেওয়ার কথা আছে তার।
প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছেন, আগামী মঙ্গলবার তিনি মিশিগান আসবেন। তিনি বলেন, ‘ধর্মঘটে থাকা অটো শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করতে আমি মিশিগান যাব। তাদের নায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে আমি তাদের সাথে পিকেটিং এ অংশ নেব।’

এ বিষয়ে শ্রমিক ইউনিয়নের প্রেসিডেন্ট শন ফেইন বলেন, ‘আমরা বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার নির্বাচনে সমর্থন দিতে পারি না। যারা শ্রমিক শ্রেণির সংগ্রাম ও সমস্যা বোঝে না, তাদের কাছ থেকে সমাধানের আশা করা ঠিক নয়।’
উল্লেখ্য, ২০২৪ সালে অনুষ্টিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ইউনাইটেড অটো ওয়ার্কারস এখনও কাউকে সমর্থন দেয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

১০

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

১১

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

১২

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

১৩

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১৪

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১৫

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

১৬

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১৭

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১৮

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১৯

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

২০