বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
১ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন চাপের বিরুদ্ধে লড়াইয়ে বৈশ্বিক জোটে ভরসা ভেনেজুয়েলার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বর্ধমান ও বেআইনি হুমকি’ মোকাবিলায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের সহায়তা চেয়েছেন। সোমবার (০১ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

রোববার ওপেক সদস্য দেশগুলোর উদ্দেশে পাঠানো এক চিঠিতে মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদ ‘দখল’ করতে চায়। তিনি বলেন, এই আগ্রাসন বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। টেলেসুরে প্রকাশিত চিঠিতে মাদুরো ওপেক ও ওপেক প্লাস দেশগুলোর প্রতি ‘ভূখণ্ড, জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর প্রাণঘাতী সামরিক শক্তি ব্যবহারের’ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন মাদুরো।

 

 

বিশ্বের সর্বোচ্চ তেল মজুত থাকা সত্ত্বেও ২০২৩ সালে ভেনেজুয়েলার তেল রপ্তানি ছিল মাত্র ৪ দশমিক ০৫ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে যা অন্যান্য বড় তেল উৎপাদনকারী দেশের তুলনায় অনেক কম। চিঠির একদিন আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করেন যে, ভেনেজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণভাবে বন্ধ’ বলে বিবেচনা করুন। যদিও তিনি সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি। ভেনেজুয়েলা এ মন্তব্যকে ‘ঔপনিবেশিক হুমকি’ বলে আখ্যায়িত করে। মাদুরো সরকার দীর্ঘদিন ধরে দাবি করছে, ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্য হলো দেশের তেল ও গ্যাস সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া। যদিও ওয়াশিংটন বলছে, তাদের কার্যক্রম মাদক অভিযানকে কেন্দ্র করে। কিন্তু সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব তথ্যই দেখায় যে ভেনেজুয়েলা থেকে আসা মাদকের পরিমাণ খুবই কম।

 

 

এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় কথিত মাদকবাহী জাহাজে অন্তত ৮৩ জন নিহত হয়েছে, যা মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে বিশাল সামরিক উপস্থিতি বজায় রেখেছে, যার মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, অন্যান্য যুদ্ধজাহাজ, হাজারো সেনা ও এফ-৩৫ যুদ্ধবিমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১০

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১১

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১২

১৩

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৪

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৭

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৯

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

২০