বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৭ নভেম্বর ২০২৫, ৭:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মক্কা থেকে মদিনা যাওয়ার পথে বাস–ট্যাংকার সংঘর্ষে ৪২ ভারতীয় ওমরা যাত্রী নিহত

সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের সবাই ভারতীয় নাগরিক।

 

সোমবার স্থানীয় সময় ভোররাতের দিকে মদিনার মুফরিহাটে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি ওমরাহযাত্রীদের নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হয়েছিলো।দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। অন্যদিকে সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়। সংশ্লিষ্টদের ধারণা, এ কারণে এতো মানুষ হতাহত হয়েছেন।

 

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ওমরাহযাত্রীদের অধিকাংশই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। নিহত ৪২ জনের মধ্যে ১১ জন নারী ও ১০ জন শিশু। উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে, যার ফলে হতাহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে মোহাম্মদ আব্দুল শোয়েব নামে একজন বেঁচে গেছেন এবং হাসপাতালে ভর্তি আছেন। তবে তার অবস্থা অজানা।

 

তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করছে এবং মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি নয়াদিল্লির কর্মকর্তাদের দূতাবাস কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে বলেছেন।

 

সূত্র: খালিজ টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০