বাংলা সংবাদ ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটের উৎসবে মাতল কানাডা, শুরু জাতীয় নির্বাচন

কানাডায় আজ (২৮ এপ্রিল) জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সম্পূর্ণ এক নতুন রাজনৈতিক পরিবেশের মধ্যে ভোট দিচ্ছেন দেশটির নাগরিকরা। কানাডার নির্বাচনকে অনেকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন।

 

নির্বাচনের আগে দেশটির ওপর শুল্কারোপ ও দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে কানাডায় দেশপ্রেমের জোয়ার বৃদ্ধি পেয়েছে। ফলে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে লিবারেল পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির। তবে ভোটের আগের দিন অনাকাঙ্খিত ঘটনার সাক্ষী হয় কানাডা। ভ্যাঙ্কুভারে জনসমাগমে গাড়ি চালিয়ে দেয়া হয়। এতে নিহত হন ১১ জন। আহত হন আরও অনেকে।

 

যদিও বিশেষজ্ঞরা ধারণা করছেন, এ ঘটনা ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করবে না। দুটি জরিপে অবশ্য লিবারেল পার্টিকে এগিয়ে থাকতে দেখা গেছে। ইপসোসের জরিপে দেখা গেছে, লিবারেল পার্টি ৪২ শতাংশ জনসমর্থন পেয়েছেন। কনজারভেটিভ পার্টি পেয়েছেন ৩৮ শতাংশ। জরিপের ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে, লিবারেল পার্টি টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে পারে। তবে মার্ক কার্নি সম্ভবত হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন না। এর জন্য তাকে ছোট দলগুলোর ওপর নির্ভর করতে হতে পারে।

 

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১০

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১১

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১২

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৩

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৪

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৫

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৭

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৮

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৯

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

২০