বাংলা সংবাদ ডেস্ক
৫ জানুয়ারী ২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা প্রসঙ্গে মুখ খুললেন মেয়র জোহরান মামদানি

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের নির্দেশে পরিচালিত ওই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে—এমন তথ্য জানানো হয়েছে মেয়রের কাছে।

 

 

৩ জানুয়ারি শনিবার বিকেলে দেয়া এক বিবৃতিতে মেয়র মামদানি বলেন, সকালে তাঁকে জানানো হয়েছে যে মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করেছে এবং তাঁদের নিউইয়র্কে ফেডারেল হেফাজতে রাখার পরিকল্পনা রয়েছে।

 

 

মেয়র মামদানি এই অভিযানকে সরাসরি “যুদ্ধের কাজ” বলে উল্লেখ করেন। তাঁর ভাষায়, কোনো সার্বভৌম রাষ্ট্রের ওপর একতরফা হামলা ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

 

 

তিনি আরও বলেন, “এই প্রকাশ্য সরকার পরিবর্তনের চেষ্টা শুধু বিদেশে থাকা মানুষদের প্রভাবিত করে না, এর সরাসরি প্রভাব পড়ে নিউইয়র্কবাসীর ওপরও। বিশেষ করে এই শহরে বসবাসকারী কয়েক দশক হাজার ভেনেজুয়েলান অভিবাসীর জীবন ও নিরাপত্তা এতে জড়িত।”

 

 

মেয়র মামদানি জানান, তাঁর প্রশাসনের প্রধান অগ্রাধিকার নিউইয়র্কে বসবাসরত ভেনেজুয়েলানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সঙ্গে প্রতিটি নিউইয়র্কবাসীর সুরক্ষা বজায় রাখা। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দিকনির্দেশনা জারি করা হবে বলেও তিনি জানান। বিবৃতির শেষাংশে মেয়র স্পষ্ট করেন, এই সংকট শুধু আন্তর্জাতিক রাজনীতির বিষয় নয়—এর প্রতিধ্বনি নিউইয়র্ক সিটির প্রতিটি পাড়ায় গিয়ে পৌঁছাতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০