বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় ফেরার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো

ভেনেজুয়েলায় সাম্প্রতিক সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করার পর দেশটির বিপুল জ্বালানি তেল উত্তোলনে তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। তেল উৎপাদন দ্রুত বাড়ানোর লক্ষ্যে আগামী কয়েক দিনের মধ্যেই মার্কিন তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে বসতে পারেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা।

 

গত শনিবার মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলার তেল খাত ‘নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার’ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ওই বক্তব্যের পরপরই আসন্ন এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এর মধ্য দিয়ে প্রায় দুই দশক পর আবারও ভেনেজুয়েলার তেল খাতে প্রবেশের সুযোগ পেতে পারে মার্কিন তেল কোম্পানিগুলো।

 

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ওয়াশিংটন। তবে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স এক বিবৃতিতে বলেন, ‘আমাদের সব তেল কোম্পানি ভেনেজুয়েলায় বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহী এবং প্রস্তুত। এই বিনিয়োগের মাধ্যমে দেশটির জ্বালানি অবকাঠামো নতুন করে গড়ে তোলা হবে, যা মাদুরোর অবৈধ সরকারের শাসনামলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’বিশ্বের সর্বাধিক জ্বালানি তেল মজুত রয়েছে ভেনেজুয়েলায়। ২০২৩ সালের হিসাব অনুযায়ী, দেশটির মোট প্রমাণিত তেল মজুত প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল, যা বিশ্বে মাটির নিচে থাকা মোট অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ।

সূত্রের বরাতে জানা গেছে, তেল কোম্পানিগুলোর সঙ্গে সম্ভাব্য বৈঠকে নেতৃত্ব দিতে পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন তেল কোম্পানি—এক্সন মোবিল, কনোকোফিলিপস ও শেভরন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত মার্কিন প্রশাসনের সঙ্গে এসব কোম্পানির কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। উল্লেখ্য, মাদক চোরাচালানের অভিযোগ তুলে গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলাকে ঘিরে ব্যাপক সামরিক উপস্থিতি জোরদার করে যুক্তরাষ্ট্র। সে সময় থেকেই মাদুরো অভিযোগ করে আসছিলেন, ওয়াশিংটনের প্রকৃত লক্ষ্য ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১০

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১১

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১২

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৪

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৫

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৬

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৭

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৮

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০