১২ জুন ২০২৫, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে বিমান দুর্ঘটনায় বিশ্বনেতাদের শোক

ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় একে একে শোক জানিয়েছেন বিশ্বনেতারা। বৃটেন, রাশিয়া, ফ্রান্সের পক্ষ থেকে বিমানের যাত্রী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে এক পোস্টে বিমান আরোহীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। এছাড়া দেশটি এ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

 

 

নয়া দিল্লিতে অবস্থিত বৃটিশ হাই কমিশন এক্সের এক পোস্টে সমবেদনা জানিয়ে বলেছে, আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি যাতে জরুরি ভিত্তিতে সহায়তা প্রদান করা যায়। ওই দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। এক্সে এক পোস্ট দিয়ে তিনি বলেছেন, আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যাত্রীদের প্রতি আমার সমবেদনা। আরও বলেছেন, ঘটনার কারণ উদঘাটন ও জরুরি ভিত্তিতে সহায়তা প্রদানের উদ্দেশে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে বৃটেন।

 

 

ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, ওই সংবাদ ‘হৃদয়বিদারক’। এসময় বিমানের যাত্রী, তাদের পরিবার ও ভারতীয় জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথু বলেছেন, বিমান দুর্ঘটনার সংবাদে ফ্রান্স গভীরভাবে মর্মাহত। ফ্রান্সের পক্ষ থেকে বিমানে থাকা যাত্রী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, বিমানটিতে ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু সদস্য ছিলেন। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে বিমানের যাত্রীদের মধ্যে ১৬৯ ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগাল ও ১ জন কানাডার নাগরিক ছিলেন। যাত্রীদের ১১ জন শিশু। স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বিমানে থাকা সকল আরোহীর মৃত্যু হতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা জানানো হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০