বাংলা সংবাদ ডেস্ক
১৫ মে ২০২৫, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে অ্যাপলের কারখানা: ট্রাম্পের কড়া প্রতিক্রিয়া

ভারতে অ্যাপলের কারখানা স্থাপনের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্র থেকে অ্যাপলের কারখানা স্থানান্তর না করার বিষয়ে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে উপদেশ দেন।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে ভারতে আইফোন উৎপাদন না সরাতে এবং আমেরিকায় উৎপাদনের ওপর মনোযোগ দিতে বলেছেন। গত পাঁচ বছরে ভারত অ্যাপল আইফোনের অন্যতম বড় উৎপাদন কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। গত অর্থবছরে দেশটির অ্যাসেম্বলি লাইনে ২২ বিলিয়ন ডলার মূল্যের স্মার্টফোন উৎপাদিত হয়েছে। মার্কিন এই কোম্পানি আগের বছরের তুলনায় ভারতে ৬০ শতাংশ বেশি আইফোন উৎপাদন করেছে।

 

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার শুল্ক নীতির মাধ্যমে বিশ্ব বাজারে বড় ধরনের পরিবর্তন এনেছেন। কাতার সফরে তিনি বলেন, তিনি চান না টিম কুক ভারতে উৎপাদন করুক। অ্যাপল আমেরিকায় তাদের উৎপাদন বাড়াবে। ট্রাম্প আজ ভারতের বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে উচ্চ শুল্ক বাধার অভিযোগ করেন।তিনি বলেন, বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশে আমেরিকান পণ্য বিক্রি করা খুবই কঠিন।

 

এদিকে, ট্রাম্প দাবি করেছেন, ভারত মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে। কাতারে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি বলেন, ভারত সরকার“আমাদের এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তারা আমাদের কাছ থেকে কোনো শুল্ক নেবে না। ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন তিনি দাবি করেছেন, তিনি বাণিজ্যকে একটি দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সামরিক সংঘাত বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তি করিয়েছেন।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১০

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১১

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১২

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৩

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৪

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৫

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৬

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৭

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৮

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৯

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

২০