১১ জুন ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বের দ্বিতীয় উষ্ণতম মাস ছিল মে

বিশ্বের দ্বিতীয় উষ্ণতম মাস ছিল ২০২৫ সালের মে। এ মাসে উত্তর-পশ্চিম ইউরোপে ব্যতিক্রমী শুষ্ক বসন্ত দেখা গেছে। যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ সাম্প্রতিক মাসগুলোতে হালকা খরার কবলে পড়েছে। এই গ্রীষ্মে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হলে পানির তীব্র সংকট দেখা দেবে। কৃষকরা বলছেন, সময়মতো বৃষ্টি না হলে নষ্ট হবে ফসল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের (সিথ্রিএস) প্রকাশিত নতুন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

 

 

সিথ্রিএসের তথ্য অনুযায়ী, গত মে মাসে বাতাসের গড় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭৯ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৯১-২০২০ সালের গড়ের চেয়ে শূন্য দশমিক ৫৩ ডিগ্রি বেশি। ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত যে গড় তাপমাত্রা ছিল, মে মাসে গড় তাপমাত্রা তার চেয়ে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর মানে প্রাক-শিল্প যুগ থেকে দেড় ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা বেশি ছিল।

 

 

সিথ্রিএসের ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টসের (ইসিএমডব্লিউএফ) পরিচালক কার্লো বুওনটেম্পো বলেন, ‘মে মাস আগের অনেক রেকর্ড ভেঙেছে। প্রাক-শিল্প যুগ থেকে এ মাসের গড় তাপমাত্রা বেশি ছিল দেড় ডিগ্রি। আমরা ভবিষ্যতেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারি।’
২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য ছিল, বিশ্বের গড় উষ্ণতা প্রাক-শিল্প যুগের চেয়ে দেড় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখা। এক বা দুই দশক ধরে পরিমাপ করে এ লক্ষ্যমাত্রা করা হয়। কোনো এক বছরে তাপমাত্রা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হওয়াকে লক্ষ্য শেষ হওয়া বলা যাবে না। তবে ক্রমশই জলবায়ুর অবস্থার অবনতি হচ্ছে। দ্য গার্ডিয়ান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

১০

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১১

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১২

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১৩

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৪

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৫

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১৭

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৮

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

২০