বাংলা সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদায় কিংবদন্তি: ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি আর নেই

ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি ৯১ বছর বয়সে মারা গেছেন। আজ বৃহস্পতিবার আরমানি গ্রুপ এ তথ্য জানিয়েছে। তিনি পোশাকের নতুনত্ব ও আভিজাত্যের কারিগর ছিলেন। ফ্যাশন জগতে রীতিমতো নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন আরমানি।

 

এক বিবৃতিতে আরমানি গ্রুপ বলেছে, অত্যন্ত দুঃখের সঙ্গে আরমানি গ্রুপ তার স্রষ্টা, প্রতিষ্ঠাতা ও অক্লান্ত চালিকাশক্তি জর্জিও আরমানির মৃত্যুর খবর জানাচ্ছে। অসুস্থতার কারণে গত জুন ও জুলাই মাসে অনুষ্ঠিত নিজের শেষ তিনটি শোতে অনুপস্থিত ছিলেন আরমানি। চলতি মাসের শেষের দিকে মিলানের পিনাকোতেকা দা ব্রেরাতে একটি ঐতিহাসিক প্রদর্শনীসহ ব্র্যান্ডটির ৫০তম বার্ষিকী উদ্‌যাপনে তাঁর উপস্থিত থাকার কথা ছিল। জর্জিও আরমানি এসপিএর প্রতিষ্ঠাতা ও একমাত্র শেয়ারধারী আরমানি নিজের কর্মজীবনে চারটি বড় বিলাসবহুল ফ্যাশন কোম্পানির একসঙ্গে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তিনি নিজের ব্র্যান্ডের স্বাতন্ত্র্যকে ‘অপরিহার্য মূল্য’ হিসেবে বর্ণনা করেন।

 

জর্জিও আরমানির নিজের নামের ব্র্যান্ডটি যাত্রা শুরু করে ১৯৭৫ সালে। ফ্যাশন জগতে নতুনত্ব আনা আরমানি ‘কিং অব দ্য ব্লেজার’ উপাধি পান। ‘আমেরিকান গিগোলো’ চলচ্চিত্রে রিচার্ড গিয়ার আরমানির ডিজাইন করা কয়েকটি পোশাক পরলে ব্র্যান্ডটি ১৯৮০ সালে প্রথমবারের মতো বৈশ্বিক পরিচিতি পায়। ১৯৩৪ সালে উত্তর ইতালির পিয়াচেঞ্জায় জন্মগ্রহণ করেন আরমানি। তিনি প্রথমে চিকিৎসাবিদ্যায় তাঁর কর্মজীবন শুরু করেন। তারপর সেনাবাহিনীতে যোগ দিতে ডিগ্রি শেষ করার আগেই মিলান বিশ্ববিদ্যালয় ছেড়ে যান। এর কিছুদিন পরই আরমানি ভিন্ন ধরনের পেশা খুঁজতে শুরু করেন।

 

আরমানি একবার বলেছিলেন, ‘আমি প্রায় দুর্ঘটনাক্রমে ফ্যাশনের জগতে এসেছিলাম। এরপর ধীরে ধীরে এটি আমার মধ্যে এতটাই বেড়ে ওঠে যে এটি আমাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলে, আমাকে বশ করে ফেলে।’ ২০২১ সালে আরমানি ব্র্যান্ডের পণ্য ও সেবা থেকে আয় ছিল ৩৫০ কোটি পাউন্ড (৫৭ হাজার ২৮৭ কোটি টাকা)। এর মধ্যে ছিল হোটেল, রেস্তোরাঁ, নাইটক্লাব, কসমেটিকস, চকলেট, এমনকি ফুলের দোকানও। ২০২২ সালে এক সাক্ষাৎকারে আরমানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, মানুষ তাঁকে কীভাবে মনে রাখুক বলে তিনি চান। জবাবে আরমানি বলেছিলেন, ‘একজন ন্যায়নিষ্ঠ মানুষ হিসেবে। আমি যা বিশ্বাস করি, সেটাই বলি।’

 

সূত্র: দ্য গার্ডিয়ান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০