বাংলা সংবাদ ডেস্ক
১৯ অগাস্ট ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আমেরিকার মধ্যে চুক্তির আহ্বান

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ককে আরো এগিয়ে নিতে এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের বিশেষ করে তৈরি পোশাক খাতের অন্যতম বৃহৎ বাজার। বাণিজ্য সম্ভাবনা এবং সাপ্লাই চেইনের সুবিধা কাজে লাগাতে দুই দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি সম্পাদন জরুরি।’ এ সময় তিনি বাংলাদেশি পণ্যের ওপর থেকে শুল্ক হ্রাস করায় যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান।

 

 

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর (বাণিজ্য বিভাগ) পল জি. ফ্রস্ট এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতির ফেডারেশন (এফবিসিসিআই) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

 

বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও নেটওয়ার্কিং বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন মার্কিন কমার্শিয়াল কাউন্সেলর পল জি. ফ্রস্ট। তিনি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ইনভেস্টমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান।

 

 

পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল, এফবিসিসিআই সেফটি কাউন্সিলের প্রধান ব্রি. জে. (অব.) আবু নাঈম মো. শহীদউল্লাহ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কমার্শিয়াল স্পেশালিস্ট আবির বড়ুয়া প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

১০

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১১

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১২

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১৩

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৪

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৫

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১৭

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৮

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

২০