আফজাল হোসেন রুমেল
৩ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

দেশের রাজনৈতিক অঙ্গনে ‘গুপ্ত’ ইস্যুকে ঘিরে উত্তেজনা এখন তীব্র থেকে তীব্রতর রূপ নিচ্ছে| চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শুরু হওয়া এই বিতর্ক সাম্প্রতিক সময়ে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ এবং সংসদীয় অচলাবস্থার দিকে গড়িয়েছে| পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা|

 

রাজনৈতিক মহলের ভাষ্য অনুযায়ী, ‘গুপ্ত’ বলতে বোঝানো হচ্ছে এমন ব্যক্তিদের, যারা প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও গোপনে অন্য কোনো দল বা মতাদর্শের হয়ে কাজ করছেন|

 

এই অভিযোগকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ছাত্ররাজনীতিতে যার প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান| গত কয়েক সপ্তাহে রাজধানীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে| ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠনগুলোর মধ্যে ‘গুপ্ত’ সন্দেহে মারধর, মিছিল-পাল্টা মিছিল, এমনকি হল দখলকে কেন্দ্র করে সহিংসতা দেখা গেছে|

 

শুধু ক্যাম্পাসেই নয়, জেলা ও উপজেলা পর্যায়েও এর প্রভাব পড়েছে| রাজনৈতিক কর্মীদের মধ্যে সন্দেহ-অবিশ্বাস থেকে স্থানীয় পর্যায়ে সংঘর্ষ, ভাঙচুর এবং দলীয় কার্যালয়ে হামলার ঘটনাও ঘটছে| আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিক স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেছে|

 

বিশ্লেষকদের মতে, ‘গুপ্ত রাজনীতি’ মূলত প্রতিপক্ষকে দুর্বল করার একটি কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে| এর মাধ্যমে ভেতর থেকে সাংগঠনিক কাঠামো ক্ষতিগ্রস্ত করা, তথ্য সংগ্রহ এবং বিভ্রান্তি ˆতরি করা সম্ভব হয়|

 

তবে এর ফলে রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে| ইতিহাসের প্রেক্ষাপট টেনে বিশ্লেষকরা বলেন, গোপন কৌশলনির্ভর রাজনীতির ঝুঁকি নতুন নয়|

 

১৯৫৪ সালে মার্কিন জেনারেল জিমি ডুলিটল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডুয়াইট ডি. আইজেনহাওয়ার-কে দেওয়া এক প্রতিবেদনে এ ধরনের কার্যক্রমের বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন| সেই সতর্কবার্তার প্রতিফলন আজকের রাজনৈতিক বাস্তবতায়ও স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা| রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে কিছু রাজনৈতিক শক্তির প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার সুযোগ সীমিত থাকায় তারা গোপন তৎপরতার পথ বেছে নিয়েছে| ফলে ‘গুপ্ত’ প্রবণতা এখন একটি বাস্তবতায় পরিণত হয়েছে|

 

তবে এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে আস্থার সংকটে| একই দলের ভেতরেই কর্মীদের মধ্যে সন্দেহ বাড়ছে, যা সংগঠনের ঐক্যকে দুর্বল করে দিচ্ছে| এর ফলে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হওয়ার পাশাপাশি সহিংসতার ঝুঁকিও বাড়ছে|

 

পরিস্থিতি মোকাবিলায় বিশ্লেষকদের পরামর্শ—সব রাজনৈতিক দলের জন্য সমান ও অবাধ রাজনৈতিক পরিসর নিশ্চিত করা, দলীয় কাঠামোয়  স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা এবং ˆনতিক নেতৃত্ব গড়ে তোলা| অন্যথায় ‘গুপ্ত’ ইস্যুকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১০

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১১

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১২

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১৩

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৪

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৫

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৬

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৭

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৮

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৯

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

২০