২০ জুলাই ২০২৫, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশি ইমিগ্রেশন কনসালটেন্ট মোস্তাক চৌধুরী এখন মিশিগানে সেবা প্রদান করবেন

নিউইয়র্কের লাইসেন্সপ্রাপ্ত প্রখ্যাত বাংলাদেশি ইমিগ্রেশন কনসালটেন্ট মোস্তাক চৌধুরী এখন থেকে নিয়মিত মিশিগানের বাংলা কমিউনিটিকে আইনি পরামর্শ ও ইমিগ্রেশন সেবা প্রদান করবেন। কনান্ট স্ট্রিটের বেঙ্গল এন্টারপ্রাইজে তাঁর চেম্বার স্থাপন করা হয়েছে, যেখানে তিনি মাসে দুই থেকে তিনবার উপস্থিত থেকে সেবা দেবেন।

 

 

গত ১৮ জুলাই মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন পেশার বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন। বেঙ্গল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খালেদ মোহাম্মদ আলি জানান, “মিশিগানের বাংলা কমিউনিটির সদস্যদের ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা সমাধানে আমরা নিউইয়র্ক থেকে অ্যাটর্নি মোস্তাক চৌধুরীকে নিয়ে এসেছি।”

 

 

মোস্তাক চৌধুরী তাঁর সেবার পরিধি নিয়ে বলেন, “আমার লক্ষ্য হলো বাংলাভাষী অভিবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি সহায়তা প্রদান করা। পরিবারভিত্তিক ইমিগ্রেশন, কর্মসংস্থান ভিসা (H-1B, E-3), আশ্রয় আবেদন, ট্যাক্স পরিকল্পনা (ব্যক্তিগত ও ব্যবসায়িক), এবং IRS অডিট মোকাবিলা—সব ধরনের সহায়তা আমরা একস্থানে দেব।” তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে যেসব বাংলাদেশিরা ইংরেজিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য বাংলায় পরিষেবা দেওয়া হবে।

 

 

মাসিক সময়সূচি নিয়ে তিনি বলেন, “বর্তমানে আমি প্রতি মাসে দুই থেকে তিনবার মিশিগানে আসার পরিকল্পনা করছি, তবে কমিউনিটির চাহিদা অনুযায়ী এটি বাড়ানো সম্ভব।” সেবা নিতে চাইলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যোগাযোগের ঠিকানা: বেঙ্গল এন্টারপ্রাইজ, ১২৭০ কনান্ট স্ট্রিট, ডেট্রয়েট, মিশিগান, ফোন: 313-733-4374।

 

 

খালেদ মোহাম্মদ আলি কমিউনিটির প্রতি তাদের দায়বদ্ধতার কথা তুলে ধরে বলেন, “আমরা শুধু ইমিগ্রেশন সেবাই নয়, বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ট্যাক্স পরিকল্পনা, দোকান থেকে শুরু করে খুচরা-পাইকারি সরবরাহ—সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। আমাদের লক্ষ্য হলো মিশিগানে বসবাসরত প্রতিটি বাংলাদেশিকে তাদের আমেরিকান স্বপ্ন পূরণে সাহায্য করা।”

 

মোস্তাক চৌধুরী শেষে বলেন, “আমি নিউইয়র্কে আমার রুটিন কাজের পাশাপাশি মিশিগানের কমিউনিটিকে সময় দেব। যারা আইনি জটিলতায় আছেন বা নতুনভাবে আমেরিকায় আসছেন, তারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কাঙ্ক্ষিত সেবার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০