তাহমীদ ইশাদ রিপন, মৌলভীবাজার প্রতিনিধি
১০ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় পৌর প্রশাসকের সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় 

মৌলভীবাজারের বড়লেখা হাজীগঞ্জ বাজারের যানজট, ময়লা-আবর্জনা অপসারণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে বড়লেখা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার সাথে মতবিনিময় করেছেন নবগঠিত হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির এডহক কমিটির নেতৃবৃন্দ।

 

 

রোববার (১০ মে) বিকেলে বড়লেখা পৌর প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজার এলাকায় যানজট নিরসন,পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সার্বিক শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

 

 

এসময় সমিতির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের উন্নয়ন ও নিরাপত্তা, যানজট নিরসন এবং শহর পরিচ্ছন্নতাসহ সার্বিক বিষয়াদি নিয়ে পৌর প্রশাসকের সহযোগিতা চান। পাশাপাশি পৌর শহরের সৌন্দর্য্য বৃদ্ধিতে পৌর প্রশাসনের নীতিগত কার্যক্রমের পক্ষে সবধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা।

 

 

সভায় উপস্থিত ছিলেন পৌরসভার ইঞ্জিনিয়ার দিলিপ বড়ুয়া, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক হাজী আব্দুল গনি, সদস্য সচিব আব্দুল হক এবং সদস্য রায়হান মো. মুজিব, আবুল হোসেন, সাকিব চৌধুরী, জুবের আহমদ, মো. ইসমাইল হোসেন, মো. আবুল হোসেন, শামীম আহমদ ও নূরে আলম কামরান প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০