বাংলা সংবাদ ডেস্ক
২৩ জুন ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিতে ‘অটল’ অবস্থানে ফ্রান্স: পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফ্রান্স ‘অটল ও দৃঢ়প্রতিজ্ঞ’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো। তিনি বলেন, যা কিছুই হোক না কেন, অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে যা ঘটছে তা ভুলে যাওয়া চলবে না। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

 

বারো বলেন, আমরা একটি সমষ্টিগত উদ্যোগের অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। যার লক্ষ্য ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একটি রাজনৈতিক সমাধান সম্ভব করে তোলা। অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত মানবিক সংকটের প্রতি ইঙ্গিত করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক সহায়তা যেন অবিলম্বে গাজায় প্রবেশ করতে পারে এবং হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেওয়া হয়- এ দুই বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি আরও বলেন, এই সংকটের পেছনের রাজনৈতিক বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে থাকলে দীর্ঘমেয়াদি শান্তি সম্ভব নয়। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি নিয়েও আলোচনায় বসছেন। এ বিষয়ে জঁ-নোয়েল বারো বলেন, ইইউর প্রস্তুত করা এক প্রতিবেদনে দেখা গেছে, চুক্তির ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইসরায়েল মানবাধিকার রক্ষায় তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মনে হচ্ছে। এই অনুচ্ছেদে বলা হয়েছে, চুক্তি কার্যকর থাকবে শুধুমাত্র তখনই, যখন সংশ্লিষ্ট পক্ষগুলো মানবাধিকার ও গণতান্ত্রিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

 

একই বৈঠকের আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস সাংবাদিকদের বলেন, ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করা উচিত। স্পেন ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক পদক্ষেপের ওপর জোর দিচ্ছে। অনুষ্ঠিত ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিল বৈঠকে সভাপতিত্ব করেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাস। বৈঠকে মধ্যপ্রাচ্যের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চীনের ভূরাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

 

উল্লেখ্য, ফ্রান্সের মতো একটি প্রভাবশালী রাষ্ট্র যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়, তা শুধু প্রতীকী অবস্থান নয়- বরং আন্তর্জাতিক কূটনীতিতে এক গুরুত্বপূর্ণ বার্তা। গাজা সংকট, ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা এখনো অনেকাংশে নীতিনির্ধারণী হয়ে উঠতে পারেনি। তবে ফ্রান্স ও স্পেনের মতো দেশগুলোর অবস্থান সেই ভারসাম্যকে প্রভাবিত করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

প্রবাসে বাংলা সংস্কৃতির রঙে রাঙা ইউএসবি ২৪ নিউজ বৈশাখী উৎসব

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১০

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১১

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৩

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৪

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৫

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৬

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

১৭

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো সুদৃঢ় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলো বাংলাদেশ- রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

১৮

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হলো, কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদারের

১৯

দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে আটক যুবককে ঘরবাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নিল স্বজনরা

২০