১৬ মে ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা বন্ধ করছে জাতিসংঘ

ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা বন্ধ করছে জাতিসংঘ

তীব্র তহবিল ঘাটতির কথা জানিয়ে ২ লাখের বেশি ফিলিস্তিনিকে সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। আগামী জুন থেকেই তা কার্যকর হতে যাচ্ছে।

৮ ফেব্রুয়ারি অঞ্চলটিতে নিযুক্ত ফিলিস্তিনি বিষয়ক কর্মকর্তারা জানান, ফিলিস্তিনিদের জন্য পর্যাপ্ত সহায়তা না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংখ্যা ডব্লিউএফপির পক্ষ থেকে সহায়তা পাওয়া ফিলিস্তিনিদের ৬০ শতাংশ।

জেরুজালেম ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর সামের আবদেলজাবের জানান, তীব্র তহবিলের কারণে একটা দুঃখজনক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংস্থাটি। সংস্থাটির এমন পদক্ষেপে সবচেয়ে বেশি ভুগতে হবে অবরুদ্ধ গাজার বাসিন্দাদের। যেখানে খাদ্য নিরাপত্তাহীনতা ও দারিদ্রের হার সবচেয়ে বেশি। তবে জাতিসংঘের এই সংস্থাটি গাজা এবং পশ্চিম তীরের ১ লাখ ৪০ হাজার দরিদ্র মানুষকে সহায়তা দেওয়া অব্যাহত রাখবে।

জাতিসংঘের এই সংস্থা দরিদ্র ফিলিস্তিনিদের জন্য প্রতি মাসে জনপ্রতি ১০ দশমিক ৩০ মার্কিন ডলার মূল্যের মাসিক ভাউচার এবং খাবারের প্যাকেট সহায়তা দিয়ে থাকে। কিন্তু সহায়তা স্থগিতের সিদ্ধান্তে উভয় কর্মসূচিই মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে গাজা ফিলিস্তিনে ২৩ লাখ মানুষের বসবাস। যাদের ৪৫ শতাংশ বেকার এবং ৮০ শতাংশ আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল।

গাজার বিভিন্ন করিডোর দিয়ে খাদ্য প্রবেশে প্রতিনিয়ত বাধা দিয়ে থাকে ইসরায়েলি বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১০

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১১

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১২

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৩

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৪

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৫

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১৭

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

১৮

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

১৯

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

২০