২২ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে আরও ছয় দেশ

সোমবার (২২ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আরও ছয় দেশ স্বীকৃতি দিচ্ছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফ্রান্স ও সৌদি আরবের আয়োজনে নিউইয়র্কে স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর বিকাল তিনটায় শুরু হবে এক বিশেষ বিশ্ব সম্মেলন। সেখানেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে এসব দেশ।

 

 

এই ছয় দেশ হলো- ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, সান মারিনো ও অ্যান্ডোরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগমুহূর্তে তারা এই স্বীকৃতির কথা ঘোষণা করবে। এর আগে রবিবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, পর্তুগাল ও অস্ট্রেলিয়া।

 

 

এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ সম্মেলন বর্জন করছে। ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি দানন একে ‘সার্কাস’ আখ্যা দিয়ে বলেন, “আমরা মনে করি এটি কোনওভাবেই সহায়ক নয়, বরং সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার মতো।” ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন এবং নিউইয়র্ক থেকে ফিরে এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। ইসরায়েলের কিছু মন্ত্রী এর প্রতিক্রিয়ায় পশ্চিম তীরের একটি অংশ দখল (অ্যানেক্সেশন) করার দাবি তুলছেন।

 

 

সৌদি আরব হুঁশিয়ারি দিয়ে বলেছে, পশ্চিম তীর দখলের কোনও পদক্ষেপ নিলে এর ‘গুরুতর প্রভাব’ পড়বে। এমনকি সংযুক্ত আরব আমিরাতও (ইউএই), যাদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে, এটিকে ‘রেড লাইন’ বলে অভিহিত করেছে।

 

 

মার্কিন প্রশাসন এসব স্বীকৃতিকে ‘নাটকীয়তা প্রদর্শন’ বলে অভিহিত করেছে এবং জানিয়েছে তাদের মূল লক্ষ্য এখনও ইসরায়েলের নিরাপত্তা, জিম্মিদের মুক্তি এবং হামাসমুক্ত টেকসই শান্তি প্রতিষ্ঠা।

 

 

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এমন সময়ে, যখন গাজা শহরে ইসরায়েল স্থল অভিযান চালাচ্ছে এবং প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধে এখনও যুদ্ধবিরতির কোনও বাস্তব সম্ভাবনা দেখা যায়নি।

 

 

যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে পশ্চিমা মিত্র দেশগুলো বলছে, এখনই পদক্ষেপ নেওয়া জরুরি, না হলে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ধারণা চিরতরে হারিয়ে যাবে। সূত্র: টাইমস অব ইসরায়েল, সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০