তাহমীদ ইশাদ রিপন, মৌলভীবাজার প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাতের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে দলের আরেক সদস্য নিহত হয়েছেন।

 

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বড়লেখা উপজেলার দাসের বাজারের লঘাটি গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।  এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবার নিয়ে বসবাস করে আসছেন। একদল সংঘবদ্ধ ডাকাতদল গভীর রাতে রান্নাঘরের দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করে।

 

এসময় দরজা ভাঙার শব্দ পেয়ে পরিবারের সবাই ঘুম থেকে জেগে ওঠেন। গিয়াস উদ্দিন গ্রীল ধরে রাখেন এবং পরিবারের অন্য সদস্যরা চি‌ৎকার শুরু করেন। অবস্থা নাগালের বাইরে যাওয়ায় একজন ডাকাত গিয়াস উদ্দিনকে লক্ষ করে গুলি করেন। এসময় ডাকাতের ছোড়া গুলি দরজা সামনে দাঁড়ানো অপর এক ডাকাত সদস্যের মাথায় লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

গুলিবিদ্ধ ডাকাতদলের ওই সদস্যকে ঘটনাস্থলে রেখেই অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নিহত ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

 

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান জানিয়েছেন, লাশের পরিচয় শনাক্তের জন্য প্রিঙ্গার প্রিন্ট নেওয়া হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

প্রবাসে বাংলা সংস্কৃতির রঙে রাঙা ইউএসবি ২৪ নিউজ বৈশাখী উৎসব

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১০

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১১

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১২

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৩

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৪

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৫

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

১৬

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো সুদৃঢ় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলো বাংলাদেশ- রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

১৭

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হলো, কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদারের

১৮

দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে আটক যুবককে ঘরবাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নিল স্বজনরা

১৯

মিশিগানে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্‌যাপন

২০