বাংলা সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৪, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর বিশেষ দূত হিসেবে লুৎফে সিদ্দিকীকে নিয়োগ দিয়েছেন। উপদেষ্টা মর্যাদার এই কর্মকর্তা প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত হিসেবে কাজ করবেন।

 

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক সরকারি গেজেটে এই তথ্য জানিয়েছেন। গেজেটে বলা হয়েছে, আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টা পদমর্যাদার বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারে রয়েছেন ২১ জন উপদেষ্টা।

 

লুৎফে সিদ্দিকী এর আগে বিনিয়োগ ব্যবস্থাপনা পেশাদারদের আন্তর্জাতিক সংস্থা সিএফএ ইনস্টিটিউটে প্রথম বাংলাদেশি ব্যবস্থাপনা পরিচালক (রিজিওনস ও সোসাইটি রিলেশন) হিসেবে দায়িত্ব পালন করেন। লুৎফে সিদ্দিকী লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের ভিজিটিং প্রফেসর এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে, অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আর্থিক ও মুদ্রানীতি সম্পর্কিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার কাউন্সিলের সদস্য ছিলেন। এছাড়া তিনি অর্থায়ন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভবিষ্যতের জন্য কাউন্সিলগুলোতে বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। ইউবিএস, বার্কলেস ক্যাপিটাল এবং ডয়চে ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লুৎফে সিদ্দিকীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০