
দীর্ঘ চার বছর পর পাঠান সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে বলিউড বাদশা শাহরুখ খানের। পাঠান মুক্তির দিনই পেয়ে গিয়েছিল ব্লকবাস্টারের তকমা।প্রথম দিনেই দেশের বক্স অফিসে ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। দ্বিতীয় দিনে অঙ্কটা বেড়ে হয় ৬৮ কোটি টাকা।
তৃতীয় দিনে অঙ্কটা কিছুটা কম থাকলেও চতুর্থ দিনে আয় বাড়ে ৪০ শতাংশ। যার ফলে মাত্র চার দিনই বিশ্বব্যাপী ৪০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। শনিবার পর্যন্ত বিশ্বের বক্স অফিসে ছবিটির ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ৪২৯ কোটি টাকা।
চতুর্থ দিনের যে হিসেব পাওয়া যাচ্ছে, তাতে ছবিটি এখনও পর্যন্ত দেশে ছবিটি ২৬৫ কোটি টাকার ব্যবসা করেছে। বিশ্বব্যাপী আয় ১৬৪ কোটি টাকা। পরিসংখ্যান বলছে এর মধ্যে শনিবারে দেশের বক্স অফিসে ‘পাঠান’-এর ব্যবসার পরিমাণ ৫১ কোটি ৫০ লক্ষ টাকা। মুক্তির প্রথম ৪ দিনের মধ্যে ৩ দিনই ছবিটি ৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। যা ভারতীয় সিনেমার ইতিহাসে বিরল দৃষ্টান্ত।
মন্তব্য করুন