বাংলা সংবাদ ডেস্ক
৭ মে ২০২৫, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ভারতের হামলা; ‘দুঃখজনক’ বললেন ট্রাম্প

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর প্রতিক্রিয়ায় পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) রাতভর চালানো ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

 

আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, হামলায় ভাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় একটি মসজিদসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোটলি, মুরিদকে, বাগ এবং মুজাফফরবাদেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। কিছু এলাকায় উদ্ধার অভিযান এখনও চলছে।

 

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলা শুধুমাত্র সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে এবং এতে পাকিস্তানের কোনো সেনা স্থাপনায় আঘাত হানা হয়নি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স (সাবেক টুইটার)–এ লিখেছেন, “ভারত মাতা কী জয়।”

 

এই হামলা আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে “দুঃখজনক ঘটনা” বলে উল্লেখ করে বলেছেন, “এই উত্তেজনা দ্রুতই শেষ হওয়া উচিত।” তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তান শতাব্দীজুড়ে দ্বন্দ্বে লিপ্ত রয়েছে, যা এখন অবসান হওয়া প্রয়োজন।

 

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন। রুবিও জানান, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং শান্তিপূর্ণ সমাধানে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, তিনি নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় অভিযান নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং উভয় দেশকে সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

 

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের উপ-পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান উভয় দেশকে উত্তেজনা প্রশমন ও শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, হামলার পাল্টা জবাব ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আকাশ ও স্থলপথে প্রতিউত্তরমূলক অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১০

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১১

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১২

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৩

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৪

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৫

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৬

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৭

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৮

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৯

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

২০