বাংলা সংবাদ ডেস্ক
৭ মে ২০২৫, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের জলবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় হামলা

পাকিস্তানের আজাদ কাশ্মীরে অবস্থিত একটি জলবিদ্যুৎ কেন্দ্রে ভারত হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। হামলায় স্থাপনাটির ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেছে পাকিস্তান সরকার।

 

বুধবার (৭ মে) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) জরুরি বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ভারতীয় হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং একটি “অপ্ররোচিত ও কাপুরুষোচিত আগ্রাসন” হিসেবে উল্লেখ করা হয়।

 

আল জাজিরার বরাতে জানা যায়, ভারতীয় বাহিনী ৪৭টি বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। পাকিস্তানের দাবি, এসবের মধ্যে কিছু যুদ্ধযান “ভ্রাতৃপ্রতিম দেশগুলোর” তৈরি। একইসঙ্গে বৈঠকে ভারতীয় আগ্রাসনের পাল্টা জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়।

 

জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়, আত্মরক্ষার অধিকার প্রয়োগে পাকিস্তানের পূর্ণ বৈধতা রয়েছে। কমিটি পাকিস্তান সেনাবাহিনীকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার জন্য প্রশংসা জানায়।

 

বৈঠক থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়, যাতে ভারতকে এ হামলার জন্য জবাবদিহির আওতায় আনা হয়। একইসঙ্গে জানানো হয়, পাকিস্তান শান্তিকামী হলেও আত্মমর্যাদা ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০